শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৫:১৮ পিএম, ২০২২-০৬-১৮
ভয়াবহ দুটি বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। শনিবার (১৮ জুন) সকালে শিখ ধর্মের উপাসনালয় গুরুদুয়ারার কাছে একটি ব্যস্ত সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাটিকে জঙ্গি হামলা মনে করছে তালেবান সরকারের পুলিশ। এছাড়া ওই এলাকায় একাধিক গুলির শব্দও শোনা গেছে বলে নিশ্চিত করেছে একটি সূত্র।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গুরুদুয়ারায় কমপক্ষে ১৬ জন পূর্ণ্যার্থী অবস্থান করছিলেন। তবে তাদের মধ্যে কেউ হতাহত হয়েছেন কিনা এখনও জানা যায়নি। এলাকাটি ঘনবসতিপূর্ণ। এ কারণে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
আফগানিস্তানের টোলো নিউজ মাইক্রো ব্লগিং সাইট টুইটারে জানিয়েছে, কাবুল শহরের কার্তে পারওয়ান এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এ ঘটনার ধরন এবং হতাহতের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি তারা। এর আগে গত ১১ জুন কাবুলে বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়। গত বছরের আগস্টে তালেবান ক্ষমতায় ফিরে আসার পরে আফগানিস্তানে বেশ কয়েকটি হামলার জন্য আইএস-এর খোরাসান শাখা দায় স্বীকার করেছিল।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে à¦...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়à§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited