চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

 চাঁদাবাজী ও সন্ত্রাসমুক্ত নরসিংদী পৌরসভাকে আদর্শ গ্রীন সিটিতে পরিণত করাই আমার একমাত্র স্বপ্ন- আশরাফ হোসেন সরকার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:২৫ পিএম, ২০২০-১২-২৭

 চাঁদাবাজী ও সন্ত্রাসমুক্ত নরসিংদী পৌরসভাকে আদর্শ গ্রীন সিটিতে পরিণত করাই আমার একমাত্র স্বপ্ন- আশরাফ হোসেন সরকার

 মো: আসাদুজ্জামান বাদল (নরসিংদী) জেলা প্রতিনিধি :  আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের মতো নরসিংদী জেলাতেও বইছে  নিবার্চনী হাওয়া। এ হাওয়ায় এতদিনের নিয়ম প্রথাকে ভেঙ্গে নতুন প্রার্থীর আগমন ছাড়াও অনেক প্রতিনিধি ইতোমধ্যে  তাদের অপকর্মের ভারে তলিয়ে গেছেন। তেমনি  মেয়র পদপ্রাথী হিসেবে নাম উঠে এসেছে এমন একজনের নাম যিনি রাজপথের লড়াকু আওয়ামী বীর হিসেবে যেমনি সর্ব মহলে পরিচিত তেমনি তৃণমূল পর্যায়ে সকলের কাছে গ্রহণযোগ্য একজন ঘনিষ্টজন। কর্মীদের  বিপদে যিনি ছুটে যান সদা হাসিমূখের সেই নতুন মুখটি হলেনআসন্ন নরসিংদী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মেয়র মনোনয়ন প্রতাশী সাবেক নরসিংদী শহর আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফ হোসেন সরকার।

ঘরোয়া একান্ত সাক্ষাতকারে  আসন্ন নির্বাচন নিয়ে তার কাছে বিভিন্ন প্রশ্ন নিয়ে উপস্থিত হওয়া দৈনিক আমাদের বাংলা এবং জিএসএস নিউজ-এর এ প্রতিনিধিকে তিনি বিস্তারিত বলেছেন। 

 

আসন্ন নরসিংদী পৌরসভা নির্বাচনে আমি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাননীয় প্রধানমন্ত্রী মাদার অফ হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার কাছে আমি আওয়ামীলীগের মনোনয়ন চাই আমাকে মনোনয়ন দিলে আমি নৌকা মার্কার বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।

তিনি আরো জানান আমার চাচা আফসার উদ্দিন সরকার ছিলেন নরসিংদী আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। আমার বড় ভাই হাবিবুর রহমান সরকার ছিলেন নরসিংদী সদর উপজেলা প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। আমার মেজো ভাই আলহাজ্ব আব্দুল মতিন সরকার ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নরসিংদী পৌরসভা ২ বার নির্বাচিত সফল চেয়ারম্যান আমরা আওয়ামীলীগ পরিবার পারিবারিক সূত্রে আওয়ামীলীগের রাজনীতিতে অংশগ্রহণ করি । স্বৈরাচার এরশাদ পতন আন্দোলনে আমি ছিলাম রাজপথে অগ্নিমশাল প্রত্যেকটি আন্দোলন-সংগ্রামে আমি রাজপথে ছিলাম । কাউন্সিল এর মধ্যে নরসিংদী শহর আওয়ামী যুবলীগের সভাপতি নির্বাচিত হয়।

এবং সফলতার সাথে দায়িত্ব পালন করি। বিএনপি জোট সরকারের সময় জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং নরসিংদী পৌরসভার সাধারণ মানুষের সাথে আমি ও আমার পরিবার মিলে মিশে আছি এবং সবসময় নরসিংদী পৌরবাসীর আমরা সহযোগিতা করি । আমি পৌরসভার মেয়র নির্বাচিত হলে নরসিংদী পৌরসভা কে আধুনিক ডিজিটাল পৌরসভা নির্মাণ করব এবং নরসিংদী পৌরসভা বাসযোগ্য মায়াময় পৌরসভা হিসেবে উপহার দেব । বর্তমান নরসিংদী পৌরসভা বেহাল দশা পৌরসভার কাজ ধীরগতিতে চলছে আমি নির্বাচিত হলে নাগরিকের সকল সুবিধা আমি নিশ্চিত করবো নরসিংদী শহরকে মাদক চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করব এবং নরসিংদীর শহরকে একটি গ্রিন সিটি উপহার দেব এবং আমি আমার পরিবারের লোকজনকে নিয়ে নরসিংদী জেলা আওয়ামীলীগ সদর থানা আওয়ামী লীগ নরসিংদী শহর আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন কে শক্তিশালী করব এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব আমি নরসিংদী পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন চাই । এবং মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের মনোনয়ন চাই।

নরসিংদী শহরের বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ হোসেন নেছার বলেন আশরাফ হোসেন সরকার একজন সৎ ও মেধাবী রাজনীতিবিদ এবং জনদরদি আওমীলীগের খাঁটি কর্মী আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশরাফ হোসেনের নৌকার মনোনয়ন প্রত্যাশী । নরসিংদী বাজারের আরেক ব্যবসায়ী নাজমুল সরকার বলেন আশরাফ হোসেন সরকার কে আন্দোলন সংগ্রামে রাজপথে লড়াকু সৈনিকের ভূমিকা দেখতে পেয়েছি এবং সে পারিবারিকভাবে আওয়ামীলীগ আমি আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাচ্ছি আশরাফুল সরকারকে নৌকা মার্কায় প্রত্যাশা করি । নরসিংদী শহর যুবলীগের যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান রিপন বলেন আশরাফ হোসেন সরকার রাজপথের লড়াকু সৈনিক ও আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী আশরাফুল সরকারের পরিবার আওয়ামী লীগের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং আশরাফ হোসেন সরকার স্বৈরাচারের পতন আন্দোলন থেকে শুরু করে জামাত বিএনপি জোট সরকারের সময় নিজের জীবন বাজি রেখে রাজপথে হরতাল মিছিল করেছেন তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কাছে আশরাফ সরকারকে মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করছি ।

নরসিংদীর পৌরসভার ভোটার জাহাঙ্গীর আলম বলেন আলহাজ্ব আশরাফ হোসেন সরকার একজন যোগ্য লোক ভালো মানুষ আসন্ন নির্বাচনে আমরা তাকে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চাই । নরসিংদী বাজারের ব্যবসায়ী কামাল মিয়া জানান আশরাফ হোসেন সরকার ও তার পরিবার ন্যায় বিচারক সৎ ব্যক্তি এই পরিবারের নরসিংদী বাজারের সকল ব্যবসায়ীদেরকে নিরাপত্তা দেয় এবং চাঁদাবাজ সন্ত্রাসী বিরুদ্ধে কাজ করে তারা কোনো সন্ত্রাস লালন করে না চাঁদাবাজ লালন করেনা সর্বপ্রকার মানুষকে সহযোগিতা করে আগামী নির্বাচনে আশরাফুল সরকারকে নৌকার মাঝিঁ হিসেবে দেখতে চাই। 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর