শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৫ পিএম, ২০২২-০৬-২১
শাহ আলম শফি, (কুমিল্লা) : কুমিল্লায় এবার একসঙ্গে জন্ম নেওয়া দুই জমজ কন্যাশিশুর নাম রাখা হলো পদ্মা ও সেতু। মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় জেলার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই দুই জমজ শিশুর জন্ম হয়। পদ্মা ও সেতুর নাম রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল। মঙ্গলবার বেলা ৩টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হোসেন সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার শশইয়া এলাকার সোহাগ মিয়ার স্ত্রী ঝুমুর আক্তার (২০) বাচ্চা জমজ দুই কন্যাশিশুর জন্ম দেন। আজ সকাল ১০টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে ওই দুই শিশুর জন্ম হয়। তাদের দুইজনের নাম রাখা হয় পদ্মা ও সেতু। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন। নবজাতকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় উল্লেখ করে তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতককে উপহার সামগ্রী দেওয়া হয়। তাদের চিকিৎসা সুবিধাসহ চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সুবিধা বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব সময়ই অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া বিনামূল্যে তাদেরকে সবধরনের সেবা দেওয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited