চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কিশোরগঞ্জের ইটনায় তুচ্ছ ঘটনায় ২ গ্রামের সংঘর্ষে নিহত-২ আহত শতাধিক

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:২৫ পিএম, ২০২০-১২-২৭

কিশোরগঞ্জের ইটনায় তুচ্ছ ঘটনায় ২ গ্রামের সংঘর্ষে নিহত-২ আহত শতাধিক

ফারুকুজ্জামান ফারুক (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের ইটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় শতাধিক। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা ও শান্তিপুর গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এলাকার একটি টেম্পু স্ট্যান্ডের আধিপত্য ও দখল নিয়ে শান্তিপুর গ্রাম ও প্রজারকান্দা গ্রামের লোকজনের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।

এর জেরে শনিবার (২৬ ডিসেম্বর) সকালে দুই গ্রামের শত শত মানুষ লাঠি বল্লম শর্কি নিয়ে ময়দানে সংঘর্ষে জড়ায়।উপজেলার মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের মাঝখানের আন্দাইর গ্রামের সামনে এ সংঘর্ষ হয়।

সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত প্রায় দুই ঘন্টার সংঘর্ষে প্রায় শতাধিক  আহত হন। সংঘর্ষের সময় বুকে প্রতিপক্ষের ছোঁড়া বল্লম বিদ্ধ হলে ঘটনাস্থলেই নিহত হন প্রজারকান্দা গ্রামের মৃত নূর হোসেনের ছেলে মো. বাদল মিয়া (৩৫)।

অপরদিকে প্রতিপক্ষের অস্ত্রে চোখে পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন শান্তিপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. মিরাশ আলী (৭০)। দুজনেই পেশায় কৃষক ছিলেন বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশের ভাষ্য, টেম্পু স্ট্যান্ডের বিরোধ নিয়ে শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে মৃগা জনতা বাজারে সালিশ দরবারে শান্তিপুর গ্রামের খুর্শিদ আলম ও প্রজারকান্দা গ্রামের আতাউর রহমানের হাতাহাতি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন রাত থেকেই অস্ত্রসস্ত্রে সজ্জিত হতে থাকে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন প্রজারকান্দা ও শান্তিপুর গ্রামের মাঝখানের গ্রাম আন্দাইর গ্রামের সামনে এসে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই গ্রামের দুইজনেরর মধ্যে প্রায় শতাধিক লোক আহত হয়।পরে পুলিশ গিয়ে সংঘর্ষ থামায়। আহতদের ইটনা, কিশোরগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামরুল হাসান বলেন, টেম্পু স্ট্যান্ডে আধিপত্য ও দখলকে কেন্দ্র করে দুই গ্রামের কিছু তরুণদের মধ্যে বিরোধ চলছিল। সবশেষ সালিশে হাতাহাতিকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বলেন,  এলাকার টেম্পু স্ট্যান্ডের আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে দুই গ্রামের দুইজন মারা গেছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর