শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:০৫ পিএম, ২০২২-০৬-২৩
বেঞ্জামিন রফিক : : ”দূনীতিবাজ রাজনীতির লেবাসধারীদের নির্মূলের মাধ্যমে আমরা একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হতে পারি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি স্বয়ংসম্পুর্ণ মাতৃভূমি বির্নিমাণে জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।”- বৃহস্পতিবার (২৩ জুন) রাজধানীর কমলাপুরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিপুলসংখ্যক নেতা-কর্মীর লাভ বাংলাদেশ পার্টিতে(এলবিপি) যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলবিপির প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান চৌধুরী এসব কথা বলেন।
আগত নেতা-কমীদের ২৩ জুন পলাশীর প্রান্তরে বৃহত্তর বাংলা তথা গোটা ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সূর্য্য অস্তমিত হওয়ার দিনটিকে উল্লেখ করে তিনি আরো বলেন- এই মুহুর্তে দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে সকলের ঐক্যের কোন বিকল্প নেই। সময়ের দাবীতে জন্ম নেয়া এলবিপি’র (লাভ বাংলাদেশ পার্টি) জন্ম হয়েছে।
দলের যুগ্ম সম্পাদক চৌধুরী আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এটিএম রফিকুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক ওয়াহেদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাসুদ ইব্রাহিম।
উল্লেখ্য, এলবিপি’র ঢাকা মহানগর সভাপতি ইউনুস বাবুলের নেতৃত্বে যোগদানকারী নির্বাচিত নেতৃবৃন্দ হলেন- ভাটারা থানা সভাপতি কাজী আবু ফারাহ, বাড্ডা থানা সভাপতি - এসএম মাহবুব, সোহরাব হোসেন, আবুল কালাম আজাদ, ইসমাঈল হোসেন, মৌলানা শরিফুল ইসলাম (গাজীপুর), আব্দুর রহমান (সুনামগঞ্জ) প্রমূখ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited