চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কমলনগরে সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম ও দুর্নীতি : এক দলিলেই সরকারের রাজস্ব ফাঁকি ৯লাখ টাকা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৩৪ পিএম, ২০২০-১২-২৮

কমলনগরে সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম ও দুর্নীতি : এক দলিলেই সরকারের রাজস্ব ফাঁকি ৯লাখ টাকা

কমলনগর (লক্ষ্মীপুর)  প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে দলিল লেখক ও সাব-রেজিস্ট্রার সিন্ডিকেট করে সরকারের লক্ষ লক্ষ টাকার ফাঁকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জমির শ্রেণি পরিবর্তন করে সরকারে প্রকৃত রাজস্ব ফাঁকি দিয়ে নিজেরা হচ্ছেন আঙ্গল ফুলে কলাগাছ। আবার জমির বিরুদ্ধে আদালতে মামলা চলমান জেনেও সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন বিষয়টিকে আমলে নেননি । সরকারের রাজস্ব ফাঁিকর বিষয়ে চলতি মাসের ২১তারিখে স্থানীয় আবুল কাশেম সেলিম নামের এক ব্যাক্তি সাব-রেজিস্ট্রার বরাবর একটি লিখিত অভিযোগ করলে টনক নড়ে তার। পরে ওই জমির মূল্য  ১কোটি ৮লাখ টাকা নির্ধারণ করে বাকি রাজস্ব জমা দিতে দলিল গ্রহিতাকে নির্দেশ প্রধান করেন তিনি। প্রতিনিয়ত এ ভাবেই জমির শ্রেণি পরিবর্তন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে দলিল লেখক ও সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে। 
জানা যায়, গত ২৪ নভেম্বর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া মৌজার আর,এস ৯০০নম্বর খতিয়ানের ৩২৯৫৩ ও ৩২৯৬১ দাগের ৩একর ৭১শতাংশ ভিটি ও নাল জমির প্রকৃত মূল্য  ২কোটি টাকা হলেও দলিল লেখক সাব-রেজিস্ট্রার ম্যানেজ করে ৮০লাখ ১০হাজার টাকা মূল্যে রেজিস্ট্রি করেন। এতে সরকারের প্রায় ৯লক্ষাধিক টাকা রাজস্ব হারায়। এ ছাড়াও এ জমি প্রকৃত মালিকগন এর আগে তাদের খালাতো ভাই মো. আবুল কাশেম সেলিমের কাছে একটি বায়না চুক্তির মাধ্যমে বিক্রি করে তাকে রেজিস্ট্রি না দেওয়ায় সে আদালতে মামলা করে। আদালতে মামলা চলমান জেনেও সাব-রেজিস্ট্রার মোটা অঙ্কের টাকার বিনিময়ে গোপনে কমিশন দাখিল করে গত ২৪নভেম্বর রেজিস্ট্রি করেন। এতে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় অভিযোগকারী আবুল কাশেম সেলিম জানান, দলিল দাতারা প্রথমে আমার সাথে বায়না চুক্তি করে। পরে জমির বেশি দাম পাওয়ায় অন্যত্র বিক্রির প্রক্রিয়া করায় আমি আদালতে মামলা করি।  মামলার কপি সাব-রেজিস্ট্রি অফিসে জামা দেওয়ার পরও তারা জমির সঠিক মূল্য না দিয়ে তাদের সাথে আতাঁত করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দলিল রেজিস্ট্রি করেন। 
এ বিষয়ে  দলিল লিখক মো. আজাদ উদ্দিন পলাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, নামজারী খতিয়ানে নাল উল্লেখ থাকায় ওই মোতাবেক রেজিস্ট্রি হয়েছে। পরবর্তিতে রিভিশনের (আরএস) সাটিফাই কপি জেলা মহাফেজ খানা থেকে উঠানো হলে বিষয়টি আমরা জেনে সরকাওে বাকি রাজস্ব জমা দেওয়ার জন্য দলিল গ্রহিতাকে নির্দেশ দেওয়া হয়েছে। 
এ বিষয়ে কমলনগর সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন জানান, দলিল গ্রহিতারা ভিটির খতিয়ান না দিয়ে নাল জমির খতিয়ান দেওয়ায় আমরা দলিল রেজিস্ট্রি করে দেই। কিন্তু পরবর্তীতে আমরা এ বিষয়ে জানতে পেরে সরকারের মূল রাজস্ব জমা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। আর এ জমিনের বিরুদ্ধে মামলা সম্পর্কে তিনি বলেন মামলা চলমান থাকলে দলিল রেজিস্ট্রি করা যায়। এ বিষয়ে সরকারের কোন বাধ্যা বাধকতা  নেই বলে তিনি জানান। 

 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর