শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৭ পিএম, ২০২২-০৭-১৯
মাহাবুব রহমান বিপ্লব,ব্যুরো প্রধান রংপুর ঃ নামাজ শেষে অনাবৃষ্টি ও তাপদাহ থেকে মুক্তির জন্য ও আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। মঙ্গলবার সকাল ১১টায় রংপুরের প্রধান ঈদগাহ মাঠ কালেক্টরেট ময়দানে দুই রাকাত নামাজ আদায় ও বিশেষ মোনাজাতের আয়োজন করে রংপুর সম্মিলিত ঈমাম পরিষদ। এ সময় স্বস্তির বৃষ্টির আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তাপপ্রবাহে হাঁপিয়ে ওঠা মানুষজন। নামাজ শেষে মুসল্লিরা জানান, প্রচণ্ড তাপদাহে পুড়ছে রংপুরাঞ্চল। গরমে অতিষ্ঠ হয়ে ওঠেছে মানুষের জীবন। এই তাপদাহ ও অনাবৃষ্টি থেকে আল্লাহর নিয়ামতের জন্য এই নামাজ আদায় করেছেন তারা। কৃষক আলমগীর নামাজ আদায় করে আসেন প্রায় ১০ কিলোমিটার দূরের গংগাচড়া থেকে। তিনি বলেন, পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে আমনের আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছি। বৃষ্টির অভাবে বর্ষাকালেও ডাঙা ও আবাদি জমি ফেটে চৌচির হয়ে গেছে। তাই খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে দুই রাকাআত নামাজ আদায় করলাম। তার মতো আরও অনেকেই এসেছেন এই নামাজ আদায়ে। ক্বারী আতাউল হক বলেন, এ বছর তেমন বৃষ্টি নেই। তাই আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করেছি। আল্লাহ যেন এই পরিস্থিতির অবসান ঘটান, তার জন্য দোয়া করেছি। এই আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুল ইসলাম জানান, এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে এই নামাজ আদায় করা হয়েছে। নামাজে ঈমামতি ও মোনাজাত পরিচালনা করেন— রংপুরের ঐতিহাসিক কেরামতিয়া মসজিদের খতিব হাফেজ মাওলানা বায়েজিদ হোসাইন। বৃষ্টি চেয়ে নামাজ আদায় ও আল্লাহর দরবারে দোয়া মোনাজাতে জনপ্রতিনিধি, প্রশাসন, সাধারণ মানুষসহ বিভিন্ন এলাকার প্রায় ৫ হাজার মুসল্লি অংশ নেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited