চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কুষ্টিয়া আমলা সদরপুরের চেয়ারম্যান আশরাফুলের কারখানায় কাস্টমসের অভিযান :  নকল  সিগারেট ফেনসিডিল,মদ ও গাঁজা গাছ উদ্ধার :  কারখানা সিলগালা!

কুষ্টিয়া আমলা সদরপুরের চেয়ারম্যান আশরাফুলের কারখানায় কাস্টমসের অভিযান :  নকল  সিগারেট ফেনসিডিল,মদ ও গাঁজা গাছ উদ্ধার :  কারখানা সিলগালা!

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১০:৪৫ এএম, ২০২২-০৭-২১

কুষ্টিয়া আমলা সদরপুরের চেয়ারম্যান আশরাফুলের কারখানায় কাস্টমসের অভিযান :  নকল  সিগারেট ফেনসিডিল,মদ ও গাঁজা গাছ উদ্ধার :  কারখানা সিলগালা!

ডাঃ এম এ মান্নান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা সদরপুর ইউনিয়নের বুধবার ২০ জুলাই বেলা ২টায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, কুষ্টিয়া এর একটি পরিদর্শন দল অভিযান চালায়।

 নকল সিগারেট ফ্যাক্টরির সন্ধান রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, কুষ্টিয়া এর একটি পরিদর্শন দল কুষ্টিয়ার মিরপুর থানাধীন আমলা, সদরপুর ইউনিয়নে পরিদর্শনে আসে। 

পরবর্তীতে, পরিদর্শন দল গোপন সংবাদ মোতাবেক বেলা ২টায়  সদরপুর এলাকায় সাগরখালী এগ্রো ইন্ডাস্ট্রিজ, প্রোপ্রাইটরঃ আশরাফুল ইসলাম নামক একটি প্রতিষ্ঠানে পরিদর্শন করে নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান পায়। সে সময় কারখানায় স্থাপিত সিগারেট তৈরির মেশিন, ডারবি, বেনসন সিগারেটের বিপুল সংখ্যক মোড়ক, তিন বস্তা তৈরিকৃত সিগারেট শলাকা ও সিগারেট তৈরির সংশ্লিষ্ট নমুনার আলামত পাওয়া যায়।

পরে প্রাপ্ত আলামত (মেশিনারিজের একাংশ, সিগারেটের শলাকা ও সিগারেটের সংশ্লিষ্ট নমুনা) জব্দ করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, কুষ্টিয়ার পরিদর্শন দল নিয়ে আসে। এছাড়া কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। সেসময়, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।  এছাড়াও সেখানে বিপুল পরিমাণে মাদক ফেনসিডিল মদ গাঁজা ও গাঁজা গাছ সহ সরকারি টিসিবির পণ্য তেল ডাল ও  নামিদামি ব্রান্ডের মোড়ক যেমন ঘড়ি ডিটারজেন্ট, বেনসন সিগারেটের  মোড়ক পাওয়া যায়। এ অভিযান চলাকালীন সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়  ফ্যাক্টরিটা সদরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফুল ইসলামের। স্থানীয়রা এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন এমন ঘটনার পুনরাবৃত্তি  যাতে না হয় সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা। এলাকায় মাদকে সয় লাভ হয়ে গিয়েছে এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। স্থানীয়রা আরো বলেন মাদকের কারণে  যুবসমাজ  ধ্বংসের দিকে চলে যাচ্ছে এ বিষয়ে কঠোর নজরদারিতে রাখার আহ্বান জানান। নকল সিগারেট তৈরির কারখানাটির বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য ফৌজদারি মামলার কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মহা. পারভেজ আল জামান সাংবাদিকদের  বলেন আমরা খবর পাওয়া মাত্রই অভিযান চালিয়েছে ভবিষ্যতেও চালাবো অন্যায়কারী কাউকে ছাড় দেয়া হবে না। এই অভিযান চলমান থাকবে।শুভ জন্মদিন

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর