শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৫ পিএম, ২০২২-০৭-২৩
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীতে বাসচাপায় ফাতেমা হক (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-গাজীপুর শাখা সড়কের বনমালা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ফাতেমা হক টঙ্গীর দত্তপাড়া টেকপাড়া এলাকার সামসুল হকের মেয়ে। সে স্থানীয় সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ জানায়, সকালে ফাতেমা তার ফুপু শাহনাজ বেগমের সঙ্গে অটোরিকশায় করে স্কুলে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা কহিনুর কেমিক্যাল লিমিটেড নামক কারখানার স্টাফ বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যায় ফাতেমা। পরে বাসের চাকায় তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়রা বাসটিকে জব্দ করে পুলিশে খবর দেয়। তবে বাসটির চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
অন্যদিকে, এ ঘটনার পর ওই স্কুলের কয়েক শ শিক্ষার্থী সড়কটি অবরোধ করে বিক্ষোভ করেছে। প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ শেষে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক ছেড়ে স্কুলে ফিরে যায়। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited