শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:০৭ পিএম, ২০২২-০৭-২৬
মাহাবুব রহমান বিপ্লব, রংপুরঃ দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের মামলায় ৩ সাংবাদিকের জামিন রংপুর সদর উপজেলার এক ইউপি চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) করা মামলায় মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদূমী, দেশ রূপান্তরের রংপুর প্রতিনিধি মামুন রশীদ ও ঢাকা পোস্টের নীলফামারী প্রতিনিধি শরিফুল ইসলামকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক ড. মো. আব্দুল মজিদ ওই তিন সাংবাদিকের জামিন আবেদন মঞ্জুর করেন জানা গেছে, ২০১৯ সালে ভিজিএফের চাল অন্যত্র সরিয়ে রাখার অভিযোগে সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানাকে র্যাব-১৩ অভিযান চালিয়ে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনার কিছুদিন পর ওই মামলায় জামিন পান চেয়ারম্যান। সরকারি নির্দেশনা অমান্য করে এই চেয়ারম্যান ভিজিডি কার্ড নিয়ে আত্মীয়করণ করে প্রকৃত হতদরিদ্র ও দুস্থদের বঞ্চিত করেন বলেও অভিযোগ ওঠে। সরকারি সুবিধা বঞ্চিত ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে তার প্রভাবশালী এক স্বজনকে দিয়ে গত বছরের ১৬ জুন ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করান। ওই মামলায় গত ১৬ জুলাই তিন সাংবাদিকের নামে আদালত সমন জারি করেন। অথচ চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি। কিন্তু ওই ইউপি চেয়ারম্যানের স্বজন অর্থাৎ মামলার বাদীর অভিযোগ প্রকাশিত সংবাদে ভুল তথ্য ও ছবি প্রকাশ করে সম্মানহানি করা হয়েছে। এ কারণে তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি মামলা দায়ের করেন। মঙ্গলবার ওই মামলায় দুইপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালতের বিচারক তিন সাংবাদিককে জামিন প্রদান করেন। এ সময় আদালতে বাদী ও বিবাদীপক্ষ উভয়ই উপস্থিত ছিলেন। সাংবাদিকদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ ও অ্যাডভোকেট ফিরোজ কবীর চৌধুরী গুঞ্জন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited