শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:৩৮ এএম, ২০২০-০৮-১৯
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীর বনমালা এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোরে ছিনতাইকারী চক্রের ৫জনকে আটক করা হয়েছে। টঙ্গীর বনমালা এলাকার আলী হায়দারের বাসা থেকে তাদের আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আটকরা হলেন- জসিম উদ্দীন সবুজ (৪২), শেখ ফরিদ (৩০), নাদিম মাহমুদ রাব্বি (২৫), শাহনাজ (২১) ও সোনিয়া আক্তার (২৩)।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল জানান, আটকরা বেশ কিছুদিন ধরেই সাধারণ মানুষদের লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে নানা কৌশল অবলম্বন করে ছিনতাইয়ের কাজ চালিয়ে আসছিল। মঙ্গলবার ভোরে টঙ্গীর বনমালা এলাকায় অভিযান চালিয়ে আলী হায়দারের বাসা থেকে এই চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে দুই ভিক্টিমকে উদ্ধার করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, এ চক্রের সব সদস্যদের নামে গাজীপুরের বিভিন্ন থানায় ছিনতাই ও প্রতারণার অভিযোগ রয়েছে। তাদের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited