শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০১ পিএম, ২০২২-০৮-০৮
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ এবারে বিএনপির আন্দোলন হবে শেখ হাসিনাকে হারিকেন ও মোমবাতি দিয়ে দেশ থেকে বিদায় করার আন্দোলন। আজ দেশের ৪২% মানুষ খেতে পারছে না, তাদের ক্রয় ক্ষমতা নেই। তাই অচিরেই বাংলাদেশের মানুষ এই সরকারের পতন ঘটাবে। রবিবার সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপি'র উদ্যোগে সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ এ কথা বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য মিজানুর রহমান মিনু।
সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জের ইবি রোডস্থ ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে মিজানুর রহমান মিনু আরো বলেন, সরকার বিদ্যুত খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। দেশ আজ একটি পরিবারের কাছে জিম্মি। যেভাবে শ্রিলঙ্কা একটি পরিবারে দুর্নীতির কারনে দেশ দেউলিয়া হয়েছে তেমনি আমাদের দেশও সেই পথে হাটছে। দেশের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। দেশের ৪২% মানুষ আজ খাবার কিনতে পারছেন না। তিনি আরো বলেনতিনি আরো বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ৩.৪০ পয়সা ইউনিটে বিদ্যুৎ দিয়েছিল। আর আজ ৩.৪০ পয়সার বিদ্যুৎ আজ ১২ টাকা ৪০ পয়সা। তার পরও দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছেনা। চার গুন বিদ্যুতের মূল্য বৃদ্ধির পরেও কেন সরবরাহ বন্ধ হয়ে যায়, কেন লোডশেডিং হয়? এর মুলে হচ্ছে দুর্নীতি।
সমাবেশে পরিচালনা করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বিএনপি চেয়ার্পাসনের উপদেষ্টা পরিষদের সদস্য, রায়গঞ্জ তাড়াশ ও সলংগার সাবেক জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার। এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী,বীর মুক্তিযোদ্বা আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণদাস,রকিবুল হাসান রতন, মতিউর রহমান মতি, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহেদ আলম,লিয়াকত আলী খান,সাব্বির হোসেন ভুঁইয়া সাফি,মিলন ইসলাম খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফা জামান,আলমগীর আলম, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল,সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শামিম হোসেন হিটলার, সহ- দপ্তর সম্পাদক এনামুল হক,তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ,,শহর বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল জোয়ারদার, সদর থানা বিএনপির যুগ্ন আহবায়ক লুৎফর রহমান ভুঁইয়া,জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু,সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম,জেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন হাসি,সাধারণ সম্পাদক এলেনা বেগম,সাংগঠনিক সম্পাদক জোসনা মন্ডল,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস,সাংগঠনিক সম্পাদক মিলন হক রনজু,জেলা শ্রমিক দলের আহবায়ক আব্দুল মজিদ,জেলা জাসাসের আহবায়ক আব্দুল্লা আল মাহমুদ, জেলা মৎসজীবি দলের আহবায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব আলমাস আহমেদ,
জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন সহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বিভিন্ন উপজেলা,থানা, শহর, ওয়ার্ড বিএনপি ও অঙ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করে শ্লোগান দিয়ে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে যোগ দেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited