শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৩ পিএম, ২০২২-০৮-১৩
ইসমাঈল হোসেন, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ সরকার নিবন্ধিত জনপ্রিয় অনলাইন পোর্টাল বার্তা বাজারের ১০ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে আখাউড়ায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) সকালে আখাউড়া কলেজপাড়া বাঁধন কমিউনিটি সেন্টারের আয়োজিত অনুষ্ঠানে বার্তা বাজার ব্রাহ্মাণবাড়িয়া-৪(আখাউড়া-কসবা) প্রতিনিধি হাসান মাহমুদ পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,আখাউড়া প্রেসক্লাবের সভাপতি দুলাল ঘোষ, যায়যায়দিনের আখাউড়া প্রতিনিধি হান্নান খাদেম, বাংলা টিভির আখাউড়া প্রতিনিধি সাইফুল ইসলাম,দৈনিক বাংলাদেশ বুলেটিনের আখাউড়া প্রতিনিধি রুবেল আহমেদ,এশিয়ান টিভির আখাউড়া প্রতিনিধি অমিত হাসান আবির, এ সময় উপস্থিত ছিলেন, আমাদের সময়ের আখাউড়া প্রতিনিধি তাজবীর আহমেদ,ভোরের দর্পণের জুনায়েদ হোসেন পলক, দৈনিক আমাদের বাংলার আখাউড়া প্রতিনিধি ইসমাইল হোসেন,দৈনিক ঢাকা প্রতিদিনের আখাউড়া প্রতিনিধি আল আমিন,দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ আখাউড়া প্রতিনিধি শাহাব উদ্দিন রিফাত প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান অনলাইনের যুগে বার্তা বাজার দেশ ও জনগণের কল্যানে কাজ করে যাচ্ছে।এই পোর্টালে দেশের বিভিন্ন ঘটনা তাৎক্ষনিকভাবে জানা যায়।সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক সংবাদ পরিবেশনে বেশ সুনাম অর্জন করেছে বার্তা বাজার।
প্রতিষ্ঠানটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যানে অবদান রাখার প্রত্যাশা করেন বক্তারা। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে মিষ্টি বিতরণ করেন।
পরে আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তাকজিল খলিফা কাজল উনার নিজ বাস ভবনে বার্তা বাজারের প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বার্তা বাজারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited