চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয় করণ করা হবে--- ধর্ম প্রতিমন্ত্রী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:২৪ পিএম, ২০২১-০১-০২

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয় করণ করা হবে--- ধর্ম প্রতিমন্ত্রী

রোকনুজ্জামান সবুজ জামালপুর : ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ ফরিদুল হক খান এমপি বলেছেন ,স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে পর্যায় ক্রমে জাতীয় করণ করা হবে। শুক্রবার জামালপুরের ইসলামপুর পৌরসভা মাঠে পৌর এলাকার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প কাজের অফিস ও ভিত্তি প্রস্তর স্থাপন এবং গোয়ালেরচর ইউনিয়নের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,‘কোনটাকে পিছিয়ে রেখে  কোন দিন বাংলাদেশ সেই কাংখিত লক্ষে পৌঁছতে পারবে না। বঙ্গবন্ধুর  স্বপ্নের সোনার বাংলা গড়তে গেলে, মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যক অংকে যেমন ধরেন,বেঁদে বলেন,জেলে বলেন,তাঁতী বলেন,কামার বলেন,কুমার বলেন, ভিক্ষুক বলেন,তাদের ব্যাপারে কিন্তু সরকার ব্যবস্থা নিয়েছেন। অতীতে বাকী যেগুলো আছে সেগুলো ব্যাপারেও মাননীয় প্রধানমন্ত্রী সজাগ, পর্যায়ক্রমে সেগুলোকে ব্যবস্থা নেওয়া হবে’।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাসের বাবুল, নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,পৌর মেয়র আব্দুল কাদের,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মহলগিরি ঐতিহাসিক দুলাল চত্বর মাদরাসা মাঠে ধর্ম প্রতিমন্ত্রী  দায়িত্ব অর্পন করায় ফরিদুল হক খান দুলাল এমপিকে গণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গোয়ালের চর ইউনিয়নের আ’লীগের সভাপতি মাওলানা মোশাররফ হোসাইনের সভাপতিত্বে গণ সংবর্ধনা প্রধান অতিথির বক্তব্য রাখেন- জামালপুর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন চাঁন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ সরকার, শ্রম বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন স্বাধীন,ধর্ম বিষয়ক সম্পাদক এনামুল হক,ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশীদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলী মোজতবা বিপুল। উপজেলা আওয়ামীলীগ ও স্থানীয় আ’লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর