চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আশুগঞ্জের তাজপুরে শিয়ালের কাণ্ড:  এলোপাথারি কামড়ে অর্ধশত মানুষ আহত 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৪৫ পিএম, ২০২১-০১-০৩

আশুগঞ্জের তাজপুরে শিয়ালের কাণ্ড:  এলোপাথারি কামড়ে অর্ধশত মানুষ আহত 

ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় তাজপুরে শিয়ালের কামড়ে অর্ধশত মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। শনিবার রাতে দুর্গাপুর ইউপির তাঁজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।স্থানীয় আবু সাঈদ জানান, সন্ধ্যার দিকে দুইটি শিয়াল গ্রামে প্রবেশ করে হঠাৎ নারী-পুরুষ শিশুসহ প্রায় অর্ধশতাধিক মানুষকে কামড়িয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে ৩২ জনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। হাসপাতালে আহত একাধিক রোগী জানায়, বাড়িতে কাজ করা সময় দুইটি শিয়াল হঠাৎ করে কামড়িয়ে পালিয়ে গেছে। আহতরা সবাই একই গ্রামের। আহতরা হলেন গোলাপ মিয়া, মামুন, কাদির, আশরাফুল ইসলাম, নায়েব আলী, সেফালী, ওয়াসিম, রাজু মিয়া, আকরাম, হারুন মিয়া, বাদশা মিয়া, হৃদয়, মাতব মিয়া, সুহেদা, মাইনুদ্দিন, ফৌজিয়া আক্তার, হেলাল উদ্দিন, লাকি আক্তার, শান্তা, আশরাফুল মিয়া, কাদির মিয়া, জুতি, জজ মিয়া, রাসেদা, নিলুফা বেগম, মামুন, ইয়ার হোসেন, হোসেন মিয়া, সাইদুর রহমান, তানিয়া বেগম, সামসেদ, কুদরত মিয়া প্রমুখ। তাঁজপুর গ্রামের প্রত্যক্ষদর্শী হারুন মিয়া বলেন, ভাই আর ভাতিজি বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি শিয়াল ভাই ও ভাতিজিকে কামড়িয়ে পালিয়ে যায়। গোলাপ মিয়া একটি শিয়ালকে ঝাপটিয়ে ধরলে শিয়ালটিকে মেরে ফেলা হয়। একটি শিয়াল পালিয়ে যায়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, হাসপাতালে ৩২ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন টিকা নিয়ে বাড়িতে চলে যায়। বাকিদেরকে জলাতঙ্ক রোগের টিকা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর