শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:৫৫ এএম, ২০২২-০৯-১৩
ডাঃ এম এ মান্নান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ায় সড়কে মৃত্যুর মিছিল থামছেই না! আজ পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আরো ৪ জনের । আহত হয়েছেন আরও ১৩ জন।
সোমবার (১২ সেপ্টেম্বর) ভোরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিননগরে বিপরীত দিক থেকে আসা ট্রাক একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন দৌলতপুরের শশীধরপুর গ্রামের মৃত বারি দফাদারের ছেলে গাফফার (৩৮), আজিল প্রামাণিকের ছেলে সানোয়ার ওরফে ছানু প্রামাণিক (৪০) এবং ইনতা সর্দার। আহত ৯ জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙ্গা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে এন্দাল নামে একজনের মৃত্যু হয়। ওই ঘটনায় আহত চারজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য যে শনিবার রাতে মোটরসাইকেল রেসলিং করতে গিয়ে কুষ্টিয়ায় বটতৈলে ৩ জন এবং পরদিন ওপর মোটর সাইকেল আরোহী মোশান বাজারে ট্রাকের চাপায় নিহত হয় ।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited