শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:১২ পিএম, ২০২২-০৯-১৩
সাঈদ মৃধা : টঙ্গীতে চিকিৎসক কতৃর্ক এক রোগী (২২) কে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে টঙ্গীর হোসেন মার্কেট আল—কারীম ইসলামী হাসপাতালে। ভুক্তভোগী ওই নারীর অভিযোগের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ চিকিৎসক হাসিবুল হাসান (৩৭) কে গ্রেফতার করেছে। বিষয়টি জানাজানি হলে রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালায়। এ ঘটনায় রোববার টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা (নং—০৮/১৮৭) দায়ের শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রোগীর স্বজনরা জানান, হোসেন মার্কেট এলাকার বাসিন্দা ভোক্তভোগী ওই নারী দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভুগছেন। শনিবার বিকালে তিনি অসুস্থবোধ করায় আল—কারীম হাসপাতালের চিকিৎসক সবুজের কাছে যান। চিকিৎসক সবুজ তাকে ইসিজিসহ বেশ কয়েকটি টেস্ট পরীক্ষা করে নিয়ে আসতে বলেন। পরে তিনি তার মামাতো ভাই নয়নকে সাথে নিয়ে রাত ৯টায় ইসিজিসহ অন্যান্য রিপোর্ট নিয়ে মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসক হাসিবুল হাসানের কক্ষে যান। এ সময় চিকিৎসক হাসিবুলের সহকারী বাবলী ও রোগীর মামাতো ভাইকে কক্ষ থেকে চলে যেতে বলেন। একপর্যায়ে ওই চিকিৎসক রোগীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারীর আর্তচিৎকারে তার মামাতো ভাই নয়নসহ আশপাশের লোকজন এগিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা ওই চিকিৎসককে তার কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পশ্চিম থানা পুলিশ রাতে হাসিবুল হাসানকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited