শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:২২ পিএম, ২০২১-০১-০৫
ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ের সম্পত্তিতে অবৈধভাবে থাকা দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পৌর শহরের রেলজংশন এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়।জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের আখাউড়া-লাকসাম জংশনের মাঝে ডাবল রেললাইন নির্মাণের কাজ চলছে। কিন্তু আখাউড়া রেলওয়ে জংশনের পূর্বপাশে আউটার মটরস্ট্যান্ড এলাকার রেলওয়ের লিজকৃত জায়গা থেকে উচ্ছেদের নির্দেশনার পাশাপাশি ক্ষতিপূরণ নিয়েও রেলওয়ের জায়গা ছাড়ছেন না লিজ গ্রহীতারা। বাংলাদেশ রেলওয়ের সিনিয়র ভূসম্পত্তি কর্মকর্তা মো:নজরুল ইসলাম জানান, রেলওয়ের সম্পত্তিতে ব্যবসা করছে অথচ ক্ষতিপূরণ নিয়ে এখনও সরে যাচ্ছে না।রেলপথ নির্মাণ প্রকল্প কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আখাউড়ার ওই অংশে পাকা, সেমি-পাকা বাড়িসহ বিভিন্ন স্থাপনা ও গাছপালা গুঁড়িয়ে দেয়া হচ্ছে।উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নজরুল ইসলাম,আখাউড়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি)মো.সাইফুল ইসলাম প্রমূখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited