শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:৩৪ পিএম, ২০২২-০৯-২১
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কাশিয়াহাটায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন শিশু রয়েছেন। এ ঘটনায় নিহত শিশুর বাবা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার কাশিয়াহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের হযরত আলীর ছেলে ও সরকারি আকবর আলী কলেজের ডিগ্রি প্রথমবর্ষের ছাত্র আব্দুল মালেক (২২), একই উপজেলার ভদ্রকোল গ্রামের হোসেন আলীর ছেলে ইয়ামিন (৮)। আহত হোসেন আলীকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের স্বজনেরা জানান, অসুস্থ হোসেন আলীকে চিকিৎসার জন্য অটোরিকশায় করে সিরাজগঞ্জ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন কলেজ ছাত্র আব্দুল মালেক। এ সময় হোসেন আলীর ছেলে ইয়ামিনও তার সঙ্গে ছিল। অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত মালেক ও ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited