চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:১১ পিএম, ২০২০-০৮-১৯

জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য বর্ষিয়ান রাজনিতিবিদ ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ্ব আজিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তাঁর নামাজে জানাযা আজ ১৮ আগষ্ট বিকেল ৪টায় হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) টাউন ঈদগাহে রাষ্ট্রিয় মর্যদায় জানাযা ও দাফন অনুষ্টিত হয়। গত ১৮ আগস্ট রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্ষিয়ান রাজনিতিবিদ এর লাশ ঢাকা থেকে দূপুরে তাঁর নিজবাড়ি সদর উপজেলার গুজারাইয়ে পৌছায়। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্ঠি হয়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে প্রিয় এ নেতাকে এক নজর দেখকে অনেকেই ছুটে যান তাঁর বাড়িতে। আজ বিকেল ২ টায় তাঁর কর্মস্থল জেলা পরিষদে মরদেহ নেয়া হয় এবং ১ম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৪টায় হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) টাউন ঈদগাহে রাষ্ট্রিয় মর্যদায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গত ৫ আগস্ট তিনি করোনা আক্রান্ত হয়ে বিএসএমএমইউ-তে ভর্তি হন।  প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে মৌলভীবাজার থেকে ঢাকায় পাঠানো হয়। কিংবদন্তী বর্ষিয়ান রাজনিতিবিদ আজিজুর ছিলেন- সাবেক গণপরিষদ সদস্য, সাবেক ২ বারের সংসদ সদস্য, সাবেক হুইপ, বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, মহান স্বাধীনতা পদকে ভূষিত বীর মুক্তিযোদ্ধা। একজন সাংস্কৃতিক ও নাট্যকর্মী থেকে নিজের সততা, প্রজ্ঞা ও দুরদর্শিতায় হয়ে উঠেন দেশ-মাটি ও গণমানুষের নেতা। স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট রাজনৈতিক সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ৪নং সেক্টরের মুক্তিযুদ্ধ কালীন মৌলভীবাজার জেলা রাজনৈতিক সমন্বয়কারী ছিলেন। আজিজুর রহমান ১৯৪৩ সালে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই গ্রামে জন্ম গ্রহণ করেন। আজিজুর রহমান ১৯৫৯ সালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন। ১৯৬২ সালে মৌলভীবাজার কলেজ থেকে আইকম পাশ করেন এবং হবিগঞ্জের বৃন্দাবন কলেজ থেকে বি-কম পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম কম পর্যন্ত লেখাপড়া করেন। তিনি ১৯৭০ সালের নির্বাচনে গনপরিষদ সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৬ ও ১৯৯১ সালে টানা ২ বার মৌলভীবাজার-৩ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও একবার কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন। শুধু মুক্তিযোদ্ধা নয় তিনি একাধিক বার পাকবাহিনীর হাতে গ্রেফতার হন এবং পাক হানাদারদের হাতে নির্যাতনের শিকার হন। বর্তমান পেশিশক্তি নির্ভর রাজনীতি থেকে বেরিয়ে আসার এক অনুকরনীয় নাম আজিজুর রহমান। তিনি সততা, অসাম্প্রদায়িকতা ও অহিংস রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মৌলভীবাজার জেলায়। পাশাপাশি এর আগে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব অত্যন্ত সফলতা ও সততার সঙ্গে পালন করেন। তিনি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকেও দেশ ও সাধারণ গরীব দু:খী মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সবসময় কাজ করে গেছেন। এতসব গুরুত্বপূর্ণ পদে থাকার পরও কোন অহংকার ছিলনা। ছিলনা তার ব্যক্তিগত ষ্টাফ ও গানম্যান। সরকারি সুযোগ সুবিধেও কখনও ব্যক্তিগত কাজে ব্যবহার করেননি। এছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি সরকারি কাজ ছাড়া সরকারি ব্যক্তিগত কাজে ব্যবহার করতেননা। তিনি ছিলেন প্রগতিশীল অসাম্প্রদায়িক অহিংস রাজনীতিবিদ ও সাংস্কৃতিক মনা একজন মানুষ। মৌলভীবাজার জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ ও জেলা আওয়ামীলীগে সভাপতি সম্পাদকসহ গুরুত্বপূর্ণ একাধিক পদে সফলতা, সততার ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করেন। বর্ষিয়ান এই রাজনিতিবিদ, যে কোন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা ও সাহস যুগিয়েছেন। সর্বশেষ তিনি করোনায় আক্রান্ত পূর্ব পর্যন্ত করোনা মহামারিতে ত্রান বিতরণ সহ বন্যা,নদী ভাঙ্গনসহ নানা প্রাকৃতিক দুযোগে রাত দিন মানুষের সহায়তায় নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। সকল ক্ষেত্রে তিনি ছিলেন সদা হাস্যোজ্জল একজন সাদা মনের মানুষ। সর্বশেষ মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট এর চেয়ারম্যান সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন অবস্থায় মৃত্যুবরণ করেন। 
 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর