শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০৭ পিএম, ২০২১-০১-০৬
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ বেলকুচিতে আলোচিত পিতা-পুত্র হত্যা মামলার আসামী পিস্তল ও গুলিসহ আটক গত ৮ ডিসেম্বর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধুনি বাড়ি চরে নৌডাকাত সিরাজ শিকদার ও তার ছেলে সাঈদ শিকদারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। পরে সিরাজ শিকদারের ছোট ছেলে জহুরুল বাদী হয়ে বেলকুচি থানায় এজাহারভূক্ত ১২ জন সহ অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে মামলা করেন। মঙ্গলবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় রান্ধুনি বাড়ি চর থেকে মামলার এজাহার ভূক্ত ৩নং আসামী মনিরুল ইসলাম ওরফে ধলা মনিরকে ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি গুলির খোশা সহ আটক করে থানা পুলিশ। থানাসূত্রে জানাযায়, আটককৃত মনিরুল ইসলামের বিরুদ্ধে থানায় ২ টি অস্ত্র, ২টি ডাকাতি ও ১টি হত্যা মামলা রয়েছে। সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শাহিনূর কবির জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের আটক করতে অভিযান পরিচালনা করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ১ রাউন্ড গুলি ছোড়ে। এসময় আমরা আলোচিত নৌডাকাত সিরাজ শিকদার ও তার ছেলে সাঈদ শিকদার হত্যা মামলার অন্যতম আসামী মনিরুল ইসলাম ওরফে ধলা মনিরকে একটি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি গুলির খোসা সহ আটক করি। বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited