শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৭ পিএম, ২০২২-১০-০১
আশরাফুল আলম আইয়ুব : গাজীপুরের কালীগঞ্জে প্রতিবেশীদের টিনের সীমনা প্রাচীরে ব্যাটারী চালিক অটো রিকসার ধাক্কা লাগায় মো. রাসেল (৩০) নামের এক অটোরিকসা চালককে কুপিয়ে গুরুতরজখম করেছে প্রতিবেশিরা। গুরুতর আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে শনিবার (০১ অক্টোবর) দুপুরে আহত রাসেলের বাবা বাদী হয়ে ৭ জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রাসেল উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের মো. হজরত আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে এলাকায় ব্যাটারী চালিত অটোরিকসা চালান। অভিযুক্তরা হলো একই গ্রামের বাসিন্দা অপু (২৫), হেলাল ((৪৮), উজ্জল (২৭), আছমা (৪৫), মাফুজা (১৯), আফরোজা (১৮) ও নাদিয়া (২০)। আহতের বাবা হজরত আলী বলেন, অভিযুক্তরা সব সময় বাড়ীর ময়লা আবর্জনা একত্রিত করে আমার জমিতে ফেলে জমির উর্বরতা নষ্ট করে আসছে। এ ব্যাপারে স্থানীয়দের সাথে কথা বললে তারা এ নিয়ে মিমাংসার উদ্দেশ্যে শালিশ করেন। কিন্তু তারা এ মিমাংসায় রাজি হননি। বরং তারা একই কাজ বার বার করেই যাচ্ছিল। শুক্রবার সন্ধ্যায় আমার ছেলে তার অটো রিকসা নিয়ে বাড়িতে আসার সময় প্রতিবেশীদের টিনের সীমান প্রাচীরে লাগলে তারা অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং আমার ছেলেকে প্রতিবেশীরা ৭ জনে মিলে পিটায়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে শরীরে আঘাত করে। এতে ডান হাত ভেঙ্গে যায় এবং বাম হাত কেটে গিয়ে মারাত্নক জখম হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, আমরা একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে অবশ্যই জরুরী ব্যাবস্থা গ্রহণ করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited