শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৫৬ পিএম, ২০২২-১০-০৩
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন,বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। সোমবার সকালে আখাউড়া পৌরশহরের রাধামাধব আখড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, "ধর্ম যার যার উৎসব সবার। আমরা বিশ্বাস করি, এদেশের সকলকে তাদের ধর্ম পালন করার অধিকার দেয়া এবং সুবিধা দেয়া সরকারের কাজ। তিনি বলেন, সেই ভাবেই এদেশের মানুষকে সুবিধা এবং অধিকার দিয়ে আসছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার"।
রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, সব ধর্ম-বর্ণের অধিকার রক্ষা করে অসাম্প্রদায়িক ও জনগণের বাংলাদেশ বিনির্মাণ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আইনমন্ত্রী আনিসুল হকের কাছে এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মন্তব্য করে বলেন, "ফখরুল সাহেব যেটা বলেছেন তাতে মনে হচ্ছে, তাদের বোধোদয় হয়েছে। সেটা যদি তারা ধরে রাখতে পারেন তাহলে খুব ভালো কথা বলে"।
আখাউড়া উপজেলায় ২২টি পূজামন্ডবে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন আইনমন্ত্রী আনিসুল হক। এসময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন ছাত্রলীগ ও যুবলীগ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited