চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

নারী ফুটবলার নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য : আখাউড়ায় মাদরাসার শিক্ষককে শোকজ

নারী ফুটবলার নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য : আখাউড়ায় মাদরাসার শিক্ষককে শোকজ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:২০ পিএম, ২০২২-১০-০৫

নারী ফুটবলার নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য : আখাউড়ায় মাদরাসার শিক্ষককে শোকজ

 ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ  সাফ গেমস জয়ী নারী ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) বিরূপ মন্তব্য করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোঃ রাকিবুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক শিক্ষা অফিস। তিনি আখাউড়া ইসলামিয়া টেকনিক্যাল আলিম মাদরাসার সহকারি শিক্ষক। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শওকত আকবর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ গেমস ফুটবলে বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন হয়। নারী ফুটবলারদের এই বিজয়ে সারাদেশের মানুষ তাদের প্রশংসা করে অভিনন্দন জানান। রাষ্ট্রীয়ভাবেও তাদেরকে সম্মান জানানো হয়। দেশের মানুষ এই জয়ে যখন আনন্দে ভাসছে ঠিক তখনই আখাউড়া ইসলামিয়া টেকনিক্যাল আলিম মাদরাসার শিক্ষক মোঃ রাকিবুল ইসলাম তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন ‘মুসলিম নারীদের পর্দাহীন খেলার জয় পরাজয় আমার কাছে একই’। তার এই বিরূপ স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। এরই প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে তাকে সাত কর্ম দিবসের মধ্যে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিস পাঠায়। পরে সমালোাচনার মুখে তিনি স্টাটাসটি মুছে ফেলেন। 

খোঁজ নিয়ে আরও জানা যায়, শিক্ষক রাকিবুল ইসলাম এর আগেও প্রবাসীদের নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। পরে তিনি  লাইভে এসে ক্ষমা চেয়ে পার পান।

এদিকে শিক্ষক মোঃ রাকিবুল ইসলামের বক্তব্যের জন্য তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। 

জানতে চাইলে আখাউড়া ইসলামিয়া টেকনিক্যাল আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওঃ নাসির উদ্দিন বলেন, কেউ যখন দেশদ্রোহী বা সরকার বিরোধী কোন কথা বলবে এটার বিরুদ্ধাচারণ আমিও করব।  এর জন্য শাস্তিমূলক ব্যবস্থা হোক এটা আমিও চাই। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হজে¦ গেছেন। তিনি ফিরে আসলে আমরা এ ব্যপারে আলোচনা করে ব্যবস্থা নেব।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শওকত আকবর খান বলেন, সাফ গেমস নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ সরকারের একটি বড় অর্জন। সরকারের বেতনভূক্ত একজন শিক্ষক হয়ে নারী ফুটবলারদের নিয়ে বিরূপ মন্তব্য করায় শিক্ষক রাকিবুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে অফিস খোলার পর উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শ করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, ওই শিক্ষক এ ধরনের স্ট্যাটাস দিয়ে আমাদের বড় অর্জনকে ম্লান করে দিয়েছে। তার কাছে জবাব চাওয়া হয়েছে।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর