শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩০ পিএম, ২০২২-১০-১০
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস, এম, সুলতানের ২৮ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।সোমবার ১০ অক্টোবর দিনটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, এস, এম, সুলতান ফাউন্ডেশন ও এস,এম, সুলতান স্মৃতি সংগ্রহশালা এর আয়োজনে এস এম সুলতান কমপ্লেক্সে কোরআন খানি, শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পন ও মাজার জিয়ারত ও দোয়া মাহফিল করা হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, পরে চিত্রা নদীতে শিশুদের নৌকা ভ্রমন ও আর্টক্যাম্প, শিশুস্বর্গের শিশুদের আর্ট প্রদর্শনী, শিশুদের অংশগ্রহনে আট ক্যাম্প ও বাউল গানের আসর আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এস, এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, এস,এম, সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়, লাল বাউল সম্প্রদায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সংগীত নিকেতনসহ সরকারি ও বে-সরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শ্বাশতী শীল,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মলয় কুমার কুন্ডু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু,সাধারন সম্পাদক শামিমুল ইসলাম টুলুসহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য , বিশ্ববরেণ্য এই শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিরিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited