শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:১০ পিএম, ২০২০-০৮-১৯
তানভীর সিদ্দিকী : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর ঘুশেরবাগ এলাকায় মঙ্গলবার (১৮ আগষ্ট) গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র্যাব-১১, সিপিএসসি এর অভিযানে ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলোঃ ইমন সরকার (২৬)।
গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকায় সাব্বির আলমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে ফেন্সিডিল বিক্রি করে আসছে। রিক্সার গ্যারেজের ব্যবসার আড়ালে তারা ফেন্সিডিলের আখড়া চালাতো। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত গ্যারেজ হতে মাদক ব্যবসায়ী ইমন সরকার’কে গ্রেফতার করা হয়। পরে উক্ত গ্যারেজে নিবিড় তল্লাশী করে মাটি খুড়ে ১৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফেন্সিডিলগুলো বিক্রির জন্য অভিনব কৌশলে মাটির নিচে প্লাস্টিকের ড্রামে ভর্তি করে মজুদ করে রেখেছিল। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, উক্ত গ্যারেজের মালিক সাব্বির আলম রাজশাহী এলাকা হতে আম ভর্তি ট্রাকে আমের চালানের সাথে বিপুল পরিমান ফেন্সিডিল নিয়ে এসে নারায়ণগঞ্জ এলাকায় মাদক ব্যবসা করছিল। ইমন সরকার মাদক ব্যবসায়ী সাব্বির আলমের সহযোগী হিসেবে কাজ করত। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited