শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২২ পিএম, ২০২১-০১-১১
আলম খান : নরসিংদী - ৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আমরা স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের দ্রুত উন্নয়ন হচ্ছে। দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীক দিবেন, তার পক্ষেই কাজ করে নৌকাকে বিজয়ী করতে হবে। দলীয় মনোনয়ন চেয়ে, কেউ দলীয় মনোনয়ন না পেয়ে, স্বতন্ত্র বা নৌকার বিরুদ্ধে নির্বাচন করলে ঘর থেকে বের হতে পারবেন না। নৌকার বিরুদ্ধে নির্বাচন করা, শেখ হাসিনার বিরুদ্ধে নির্বাচন করা। প্রকৃত আওয়ামীলীগ কখনও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করতে পারে না। আমরা এ ব্যাপারে কারো সাথে আপোষ করবো না। ১০ জানুয়ারী রবিবার সকালে শিবপুর উপজেলা সদরে আওয়ামীলীগ কার্যালয়ের সামনের মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান। শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিলের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোহসীন নাজির, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাস্টার, শিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, আব্দুল খালেক, আমির হোসেন, শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান তাপসী রাবেয়া, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেরাজুল হক মেরাজ, এলিছ আহমেদ, শিবপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি খোকন ভুইয়া,সাধারণ সম্পাদক ফারুক খান, কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, শিবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারন সম্পাদক ফাজায়েল ভুইয়া, মৎসজীবিলীগের আহবায়ক জাহিদ সরকার, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited