শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩০ পিএম, ২০২২-১০-২১
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে ধ্রুবরাজ দেব কর্মকার নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতারের ভয় দেখিয়েটাকা আদায়ের অভিযোগ উঠেছে এক এএসআই সহ দুই কনস্টেবলের বিরুদ্ধে। (১৯ অক্টোম্বর) বুধবার রাতে উপজেলার জাহাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ধ্রুবরাজ দেব কর্মকার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা মলয়নগর গ্রামের শীব দেব কর্মকারের ছেলে। অভিযুক্তরা হলেন মুরাদনগর থানার এএসআই মো: আল-আমিন, কনস্টেবল মো: মতিউর রহমান ও আবু সুফিয়ান।
ধ্রুবরাজ দেব কর্মকার জানায়, বুধবার বিকেলে আমি আখাউড়া স্থল বন্দর হয়ে বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করি কুমিল্লার হোমনা উপজেলায় আমার এক আতœীয়ের বাড়িতে যাবার জন্য। এসময় আখাউরা থেকে মুরাদনগর পৌছাতে রাত ১১টা বেজে যায়। তখন আমার আরেক আত্মীয় তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আনিস আমাকে এগিয়ে নিতে মুরাদনগর আসে। পরে আমরা হোমনার উদ্দেশ্যে রওনা করি পথিমধ্যে জাহাপুর এলাকায় পৌছালে মুরাদনগর থানা পুলিশ আমাদের থামার জন্য সংকেত দেয়। এসময় আমাদের গাড়িতে থেকে নামিয়ে ব্যপক তল্লাশি করে তখন আমার সাথে ভারত থেকে বৈধ উপায়ে আনা দুই বোতল মদ পায় পুলিশ। এসময় পুলিশ আমার হাতে হাতকড়া লাগিয়ে ফেলে তখন আমি পুলিশকে বলি আমার পাসপোর্টে ভারতীয় পর্যটক হিসেবে দুই বোতল মদ খাওয়ার জন্য বহন করতে পারব এমন অনুমতি রয়েছে। তখন পুলিশ ও দুই কনস্টেবল বলে আমাদের গ্রেফতার করা হবে। এবং ওইসময় পুলিশ নানা ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে ২ হাজার টাকা ও ১ বোতল মদ রেখে আমাদের ছেড়ে দেয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে পাশর্^বর্তী উপজেলার বলরামপুর ইউপি সদস্য মো: আনিস সমকালকে জানায় গাড়ী তল্লাসী করে দু’বোতল মদ পাওয়ার পর ভয়ভীতি দেখিয়ে ভারতীয় নাগরিক ধ্রুবরাজ দেব কর্মকারের নিকট হতে দু’হাজার টাকা ও এক বোতল মদ নিয়ে যায়।
এ বিষয়ে এএসআই আল-আমিনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি ঘটনা অস্বীকার করে বলেন এ বিষয়ে মোবাইল ফোনে বিস্তারিত বলা যাবে না। ছুটিতে থাকা মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন এ বিষয়ে কেউ অভিযোগ করলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব। অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পিযুষ চন্দ্র দাশ বলেন, এ বিষয়ে আমার কোন জানা নেই । বিষয়টির ব্যপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited