চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

গোয়াইনঘাট উপজেলার চার ইউপি তে নির্বাচনী ব্যস্ততায় সময় কাটাচ্ছেন জনপ্রতিনিধিরা 

গোয়াইনঘাট উপজেলার চার ইউপি তে নির্বাচনী ব্যস্ততায় সময় কাটাচ্ছেন জনপ্রতিনিধিরা 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৩৬ পিএম, ২০২২-১০-২৩

গোয়াইনঘাট উপজেলার চার ইউপি তে নির্বাচনী ব্যস্ততায় সময় কাটাচ্ছেন জনপ্রতিনিধিরা 

ফজলুল করিম: গোয়াইনঘাট (সিলেট) : সিলেটের সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাট উপজেলার ৪টি ইউনিয়নে ভোট ২রা নভেম্বর। চারটি ইউনিয়নের মধ্যে ২নং পশ্চিম জাফলং, ৩নং পূর্ব জাফলং, ও নবগঠিত ১১নং মধ্য জাফলং এবং ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নে নির্বাচন কে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ইউপি প্রার্থীরা।

পোস্টারে ও ব্যানারে ছেয়ে গেছে অলি-গলি, বাসা-বাড়ি, চায়ের দোকান, গাছপালা ও বিভিন্ন স্থাপনায়। অটোরিক্সা, ইজিবাইক ও রিক্সায় মাইক বেঁধে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এমনকি স্কুল, কলেজ, মসজিদ, মাঠে,  হাসপাতালের নিকট মাইকের প্রচার করে প্রার্থীদের যোগ্যতা ও আদর্শের কথা বলছেন। তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসইসবুকেও নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট চাইছেন সমর্থকরা। সবার আশা ভোট যুদ্ধে জিততেই হবে। তবে সাধারণ ভোটাররা ভোট দেয়ার ব্যাপারে কোন প্রার্থীকেই নিরাশ করছেন না।

নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের আরামের ঘুম হারাম করে খাওয়া-দাওয়া ছেড়ে কোমর বেঁধে নির্বাচনী মাঠে দিন-রাত সময় দিচ্ছেন। তারা ভোটারদের কাছে গিয়ে তাদের আদর্শের বয়ানসহ ইউনিয়নের উন্নয়নের প্রতিশ্রতি ব্যক্ত করছেন। দলীয়ভাবে নির্বাচন হওয়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে নির্বাচনী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

২নং পশ্চিম জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম (নৌকা) প্রতীক , তার সাথে নির্বাচনের মাঠে আলোচনায় রয়েছেন বিএনপি নেতা আব্দুল মুমিন মুন্সী (চশমা) প্রতীক, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মামুন পারভেজ (আনারস) প্রতীক, জমিয়ত উলামায়ে ইসলামের মুফতি আমির আহমদ খেজুর গাছ, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালিক (ঘোড়া) প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ ইউনিয়নে আলোচনায় রয়েছেন নৌকার প্রার্থী নৌকার প্রার্থী আব্দুস সালাম, বিএনপি নেতা স্বতন্ত্র মুন্সি আব্দুল মুমিন ও আওয়ামী লীগের বিদ্রোহী মামুন পারভেজ।

৩নং পূর্ব জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম (নৌকা), বর্তমান চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু (ঘোড়া), সাবেক চেয়ারম্যান হামিদুল হক ভূইয়া বাবুল (আনারস), সাবেক ছাত্রনেতা শামীম আল মামুন মনির (মোটরসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ আক্কাস আলী শেখ (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল মুতালিব (চশমা) প্রতীকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।


তবে এখানে চেয়ারম্যান হওয়ার সম্ভাবণায়  এগিয়ে আছেন, বীরমুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, সাবেক চেয়ারম্যান হামিদুল হক ভূইয়া বাবুল ও আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম।


১১নং মধ্য জাফলং ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী ফারুক আহমদ (নৌকা)প্রতীক , আওয়ামী লীগের বিদ্রোহী লোকমান হোসেন শিকদার (আনারস) প্রতীক, বিএনপি নেতা সাইদুর রহমান (ঘোড়া) প্রতীক, জাতীয় পার্টি থেকে মোঃ আব্দুর রহিম( লাঙ্গল) প্রতীক, চরমোনাই পীর সাহেব থেকে মোঃ লোকমান হোসেন (হাতপাখ) প্রতীক নিয়ে মাঠে প্রচারণা ব্যস্ত সময় পার করছেন।

এই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী  লোকমান হোসেন শিকদার , বিএনপি নেতা সাইদুর রহমান ও ফারুক আহমদের মধ্যে মূল লড়াই দেখা যাবে।

১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী সুভাস চন্দ্র পাল ছানা (নৌকা) প্রতীক, আওয়ামী লীগের বিদ্রোহী গোলাম রব্বানী সুমন (আনারস) প্রতীক, স্বতন্ত্র কামাল উদ্দিন (ঘোড়া) প্রতীক, স্বতন্ত্র সাবেক চেয়ারম্যান এমএ রহিম (অটোরকিশা) প্রতীক, জমিয়ত উলামায়ে ইসলামের মাওলানা আবুল খায়ের (খেজুর গাছ) প্রতীক নিয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

এই ইউনিয়নে চেয়ারম্যান হওয়ার সম্ভাবণায়  এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী সুভাস চন্দ্র পাল ছানা, স্বতন্ত্র হতে কামাল আহমদ, গোলাম রাব্বানি ও সাবেক চেয়ারম্যান এম.এ রহিম।
 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর