শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৬:৫৬ পিএম, ২০২২-১০-২৫
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীতে ট্রেন থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করেছেন নারী বক্সার। তার নাম লাবনী আক্তার। সোমবার বিকালে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে। ছিনতাইকারী কালু (১৫) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার আজমতপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ময়মনসিংহ থেকে ট্রেনে ঢাকায় যাচ্ছিলেন ওই নারী বক্সার লাবনী আক্তার। ট্রেনটি টঙ্গী স্টেশনে এসে থামলে এক ছিনতাইকারী তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় লাবনী আক্তার ট্রেন থেকে নেমে দৌড়ে গিয়ে ওই ছিনতাইকারীকে মোবাইলসহ আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। লাবনী আক্তার ময়মনসিংহ জেলা সদরের খাইরুল ইসলামের মেয়ে।
লাবনী আক্তার বলেন, আমি কিক বক্সিং খেলোয়াড়। ময়মনসিংহ থেকে ট্রেনে ঢাকায় কিক বক্সিং ফেডারেশনে যাচ্ছিলাম। ট্রেনটি টঙ্গী রেলস্টেশন এলাকায় পৌঁছলে এক ছিনতাইকারী ফোন ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। পরে আমি তাকে দৌড়ে গিয়ে ধরে পুলিশে দেই। সবাই যদি সাহসিকতার সাথে এগিয়ে আসে তাহলে ছিনতাইয়ের ঘটনা অনেকটাই কমে আসবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited