শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৩৬ পিএম, ২০২১-০১-১২
সেখ মুজাহিদুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধি :মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনকে ঘিরে নির্বাচনী ইশতিহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ আ. রহমান। মঙ্গলবার দুপুরে পৌর শহরের শেখ আ. হাই সড়কের স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার নির্বাচনী ইশতিহার তুলে ধরেন। ইশতিহারে উল্লেখ করেন, তিনি মেয়র নির্বাচিত হলে পৌরসভার ঘরে ঘরে সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্য সেবা নিশ্চিত, পানি নিষ্কাশনের জন্য সরকারী খাল পুন:খনন ও পৌরসভার বড় পুকুর সংস্কার, মাদক ও নেশামুক্ত পৌরসভা গঠন, পৌর কবরখানার উন্নয়ন ও শ্মশানঘাটের ব্যবস্থা, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুন:বাসন, রাস্তাঘাট ও প্রয়োজনীয় ড্রেন, ব্রীজ ও কালর্ভাড নির্মাণসহ ২৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবেন। আসন্ন এ নির্বাচনে নির্বাচিত হয়ে তার ঘোষিত ইশতিহার বাস্তবায়নে তিনি স্থানীয় সাংবাদিকসহ পৌরসভার সকল বাসিন্দাদের কাছে সহযোগীতা কামনা করেন। আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ আ. রহমানের ইশতিহার ঘোষিত অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited