শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৪৮ পিএম, ২০২২-১১-০৫
মোর্শেদু ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার সকালে প্রধান অতিথি কুমিল্লা-২, হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর মেয়র অ্যাড. নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিমা আহমাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো. সাজ্জাদ হোসেন খান, খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ, সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খন্দকার, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মনির হোসেন সওদাগর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, জয়পুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শেখ ফরিদ প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited