শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪২ পিএম, ২০২২-১১-০৬
মাহাবুব রহমান বিপ্লব, বিভাগীয় প্রতিবেদক, রংপুর ঃ রংপুরে আজ সকাল ১০.০০ ঘটিকায় রংপুর পুলিশ লাইন্স অডিটরিয়ামে রংপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর । তিনি বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের নানাবিধ সমস্যার কথা গুরুত্বের সাথে শোনেন, তাৎক্ষণিক সমাধান দেন এবং সময় সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে দুপুর ১২টায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে পুলিশ সুপার, রংপুর জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরীর সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে অক্টোবর-২০২২ মাসের জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান ও পর্যালোচনাসহ মামলা তদন্তের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন। পরে পুলিশ সুপার মহোদয় অক্টোবর-২০২২ মাসে জেলার সার্বিক আইন-শৃংখলা স্বাভাবিক থাকায় এবং মামলা তদন্তসহ সার্বিক বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি থাকায় সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), রংপুর; জনাব সৈয়দ মোহাম্মদ ফরহাদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), রংপুর; জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; জনাব হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর;জনাব মোঃ কামরুজ্জামান পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর; জনাব মোঃ আশরাফুল আলম, সহকারী পুলিশ সুপার (এসএএফ এবং অতিরিক্ত দায়িত্বে সি-সার্কেল), রংপুরসহ বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জসহ অফিসার ফোর্সগণ।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে সà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited