শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:০৫ পিএম, ২০২১-০১-১৮
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান খুনের ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আওয়ামীলীগ নেতা শাহাদত হোসেন বুদ্দিনসহ জ্ঞাত-অজ্ঞাত ৮০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলার এজাহার নামীয় ২৭ নম্বর আসামী স্বপন বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৭ জানুয়ারি) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত স্বপন বেপারী টাঙ্গাইল জেলা সদরের বেপারী পাড়া দেলদুয়ার রোড এলাকার মৃত জয়নাল বেপারীর ছেলে। এর আগে রোববার রাতে নিহত তরিকুলের ছেলে ইকরামুল হাসান হৃদয় বাদী হয়ে ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিন, তার তিন ভাই, দুই ছেলেসহ ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।মামলায় বাদী উল্লেখ করেন, শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটের ফলাফল নিতে যান বাদীর বাবা কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলাম। ফলাফলে তাকে বিজয়ী ঘোষণার সাথে সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনসহ অন্যান্য আসামীরা বাদীর বাবাকে ঘিরে ধরে এবং তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরদিন থেকেই সাহেদনগর বেপারি পাড়া এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। মামলার অধিকাংশ আসামীর বাড়ি এ গ্রামটিতেই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, নিহতের ছেলে বাদী হয়ে রোববার রাতে মামলা দায়েল করেছেন। আমরা মামলার ২৭ নম্বর আসামীকে গ্রেফতার করেছি। বাকীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে। সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার বলেন, দ্রুতগতিতে মামলার তদন্তকাজ এগিয়ে চলছে। অনেক দূর এগিয়ে গেছি। খুব শীঘ্রই ভাল ফলাফল দিতে পারবো। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited