শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১২ পিএম, ২০২২-১১-২১
ফজলুল করিম গোয়াইনঘাট (সিলেট) সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শুরু হয়েছে আগাম জাতের রোপা আমন ধান কাটার উৎসব। উপজেলার হাওরগুলোতে এবারের আমন ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। নিজেদের জমিতে অর্জিত সোনালী ধান হাঁসি ফুটিয়েছে তাদের মুখে।
সংশ্লিষ্টরা বলছেন, উচ্চ ফলনশীল জাতের ধান চাষে কৃষকরা আগ্রহী হচ্ছে। এর ফলে একই জমিতে তিনটি ফসল আবাদ করা সম্ভব হচ্ছে। এতে আর্থিকভাবে লাভবান হবে কৃষকরা।
কয়েক দফা বন্যায় ধানের ব্যাপক ক্ষতি সাধিত হয় কৃষকদের। মহামারী করোনার কারণেও ক্ষতিগ্রস্থ হন প্রান্তিক কৃষকরা। তাই এ বছর ধানের বাম্পার ফলনে খুশি কৃষকরা।
বাউর বাগ হাওরে কৃষক বিল্লাল হোসেন জানিয়েছেন, এ বছর ধানের ভালো ফলনে খুশি আমরা। মাঠে ধান তুলতে ব্যস্ত রয়েছি। উপজেলা কৃষি অফিসও পরামর্শ দিচ্ছেন।
ইতিমধ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন জমিতে এখন শোভা পাচ্ছে আগাম জাতের রোপা আমন ধান। সোনালি ধানের ঘ্রাণে ভরে উঠছে মাঠ। এ বছর চলতি মৌসুমে ফসল লক্ষমাত্রা ছাড়িয়ে গেছে।
খাদ্য নিরাপত্তায় চলতি মাসে অন্যান্য আগাম ও উফশী জাতের ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। হাওরাঞ্চলে বোরো ব্যতীত অন্য কোনো ফসল হতো না, অনুকূলে থাকায় সেসব জমিতে এখন রোপা আমন ফলন বেশ ভালো হয়েছে। তবে বাজারে ধানের ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষকরা।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited