শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৫ পিএম, ২০২২-১১-২৮
মাহাবুব রহমান বিপ্লব, বিভাগীয় প্রতিবেদক, রংপুর।। রংপুরের সিটি নির্বাচনে লাঙ্গল মার্কা প্রতিক নিয়ে জল্পনা কল্পনা ও ধোয়াশা কেটে যাওয়ায় জাতীয় পাটির নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করা হয়েছে। জানা যায়,আগামী ২৭ডিসেম্বর রংপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদের পাটির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী হিসাবে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নাম ঘোষনা দেন। আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী হিসাবে ঘোষনা দেন এ্যাডঃ ডালিয়ার নাম। এমতাবস্থায় জাতীয় পাটির মধ্যে দলীয় কোন্দল ও আইনী জটিলতায় লাঙ্গল মার্কা নিয়ে সিটি নির্বাচন এলাকায় প্রার্থীর বৈধ অবৈধ নিয়ে ব্যাপক ধোয়াশা সৃষ্টি হয়। রংপুর সিটি নির্বাচনে লাঙ্গল মার্কা থাকছে না এমন গুজবে আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ফাকা মাঠে গোল দেওয়ার ন্যায় মেয়র হওয়ার আশায় এক সপ্তাহ ধরে চলছে আনন্দ উল্লাস। এদিকে কোনঠাসা হয়ে পড়ে জাতীয় পাটির নেতাকর্মী ও সমর্থকরা। অবশেষে গতকাল বোবরার জাতীয় পাটির কো চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ দেশে ফিরে ঘোষনা দেন, জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের জন্মস্থান রংপুর। এ আসন কাউকে ছাড় দেওয়া যাবে না। তিনি আরো বলেন, সিটি নির্বাচনে লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচন করবেন দলের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তার ঘোষনার পর আবারো চাঙ্গা হয়ে উঠেছে দলের নেতাকর্মী ও সমর্থক। সিটি নির্বাচনে লাঙ্গল প্রতিক থাকার সংবাদ ছড়িয়ে পড়ায় জেলাসহ ৮ উপজেলার জাতীয় পাটির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেন। সাধারণ ভোটার রা বলেন, লাঙ্গল প্রতিক থাকায় নির্বাচনী মাঠ জমে উঠেছে, ঠিক তেমনী নৌকা ও লাঙ্গল প্রতিকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited