শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৪ পিএম, ২০২১-০১-২১
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের নবনির্বাচতি কাউন্সির তরিকুল ইসলাম খানের হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহত তরিকুল ইসলামের স্ত্রী হাসিনা খানম হাসি।আজ বৃহস্পতিবার সকালে নতুন ভাঙ্গাবাড়ি গ্রামে নিহত কাউন্সিলর তরিকুলের বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্ত্রী হাসিনা খানম হাসি। এসময় তিনি খুনিদের দ্রুত গ্রেফতারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন খুনের ৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামী ধরছে না। আসামীরা অন লাইনে এক্টিভ থেকে নানান রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। নির্বাচনের দিন থেকেই পুলিশ আমাদের অসহযোগীতা করছেন। ঘটনার সময় শহীদগঞ্জ কেন্দ্রে আমার স্বামী বার বার প্রিজাইডিং অফিসারের রুমে ঢুকতে চাইলে পুলিশ তাকে সেখানে ঢুকতে দেয়নি। পুলিশ ভিতরে ঢুকতে দিলে হয়তো এমন হত্যাকান্ড ঘটতো না। ভোট কেন্দ্রের মধ্যে ছুরি মেরে তারা চলে গেলো সেখানকার পুলিশ তাদের ধরলো না। আবার মামলা দেয়ার পরও এজাহারভুক্ত আসামীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্টিভ থাকলেও পুলিশ তদের ধরছে না। বরং আমার স্বামীকে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী বলে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা খুনি শাহদৎ হোসেন বুদ্দিন রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। আমার স্বামী কোন রাজনৈতিক দল থেকে নির্বাচন করেননি তিনি গ্রাম পঞ্চায়েতের মনোনায়নে নির্বাচন করেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited