শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:০৭ পিএম, ২০২২-১১-৩০
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপি ও যুবদলের ৫ নেতাকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। মঙ্গলবার(২৯ নভেম্বর) রাতে তাড়াশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাসা-বাড়ীতে অভিযানের অংশহিসেবে ৫ নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,তালম ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন,তালম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদার হোসেন, তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহম্মেদ মাসুম, বারুহাস ইউনিয়নের পলাশী ওয়ার্ড বিএনপির সভাপতি মোক্তার হোসেন ও মাধাইনগর ইউনিয়নের সরাপপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিএনপির নেতা কর্মীরা উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের লাউতা চার মাথা আকবর আলী বাজার এলাকায় ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় তালম ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মজনু বাদী হয়ে অজ্ঞাত ১২০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। পরে ওই মামলার সুত্রধরে থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৫ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি সরদার আফছার আলী,সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুর রহমান টুটুল বলেন, আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের দিয়ে এসব ঘটনা ঘটাচ্ছে এবং সে দায়ভার আমাদের ওপর চাপাতে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে এবং দায়েরকৃত সেই হয়রানীমুলক মামলায় আমাদের এই ৫ নেতাকে গ্রেফতার করেছে। এদিকে তাড়াশ উপজেলা বিএনপির সাংগঠনিক টিমের প্রধান ও জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস বলেন,রাজশাহী বিভাগীয় গণসমাবেশকে বাঁধাগ্রস্ত ও চলমান আন্দোলনকে ব্যাহত করতে সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগ মামলাটি দায়ের করেছে এবং আমার সাংগঠনিক টিমের আওতাধীন তাড়াশ উপজেলার বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ৫ জন নেতাকে গ্রেফতার করেছে। কিন্তু মামলা দিয়ে ও গ্রেফতার করে কখনোই রাজশাহী বিভাগীয় গণসমাবেশের জনস্রোত ঠেকানো যাবেনা। আমি এ গ্রেফতারের তীব্র নিন্দাসহ তাদের মুক্তির দাবী জানাচ্ছি।
অপরদিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপণ করে তাদের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন। #
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited