শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫৫ পিএম, ২০২১-০১-২১
রোকনুজ্জামান সবুজ জামালপুর: জামালপুরের ইসলামপুরে অরক্ষিত রেল ক্রসিং-এ ট্রেনের ধাক্কায় জামালপুর জেনারেল হাসপাতালের ওয়ার্ড বয়ের মৃত্যু হয়েছে।
নিহত ওয়ার্ড বয় জয়নাল (৫৫) জামালপুর পৌর এলাকার চামড়া গুদামের খলিলুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারী) দুপুর ২টার দিকে ইসলামপুরের ঋষিপাড়া রেলক্রসিং-এ রিক্সাযোগে পার হওয়ার সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার-২ ট্রেনের ধাক্কায় এই দূর্ঘটনা ঘটে।
এই দূর্ঘটনায় রিক্সাচালক খলিল গুরুত্বর আহত হয়। আহত খলিলকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
জানা যায়- নিহত জয়নাল জামালপুর জেনারেল হাসপাতালের একজন ওয়ার্ড বয়। সে হাসপাতালের দাপ্তরিক কাজে সকালে ইসলামপুর যায়। রিক্সা যোগে ঋষি পাড়া দিয়ে রূপালী ব্যাংকে যাওয়ার সময় অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খবির আহমেদ জানান- এই দূর্ঘটনায় রিক্সার আরোহী নিহত এবং চালক গুরুত্বর আহত হয়েছে। রিক্সার চালককে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited