শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪২ পিএম, ২০২২-১১-৩০
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ শ্রীমঙ্গলে লাংলী নদীতে (বিলাস নদী) অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছে একটি অসাধু চক্র। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে ট্রাক ভর্তি করে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে। আজ ৩০ নভেম্বর সকালে সরেজমিন দেখা যায় অলিপুর (মতিগঞ্জ) গ্রামের ইছল মিয়া ওরফে মায়া মিয়ার পুত্র হায়দর মিয়া,অলিপুর নিবাসী অমর আলীর পুত্র হান্নান মিয়া,ও সুমন মিয়াগংরা ট্রাক ভর্তি করে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলন করছেন । অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলনের ফলে জনসাধারণ এর জন্য চলাচলের জন্য রাস্থা ও বাড়ী ঘর হুমকির মুখে রয়েছে। রাস্থা ভেঙ্গে যাচ্ছে। বর্ষায় প্লাাবিত হয়ে পানিতে তলিয়ে যাবে ঘরবাড়ি ও কৃষকের সোনালী ফসল। স্থানীয়রা জানান- অবৈধ ভাবে প্রভাবশালী মহলটি ক্ষমতার দাপট ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলন করছে। এসব অনিয়ম-দুর্ণীতির কারণে সরকার বিপুলপরিমান রাজস্ব হারাচ্ছে। তাদের বিরুদ্ধে শুধু জরিমানা নয় আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন জরুরী। মৌলভীবাজার জেলা প্রশাসক এর নির্দেশনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের নগদ টাকা অর্থদন্ড প্রদান ও জব্দকৃত মালামাল ঘটনাস্থলে প্রকাশ্য নিলামের মাধ্যমে আদায় করা হলেও পুনরায় ইছল মিয়া ওরফে মায়া মিয়ার পুত্র হায়দর মিয়া,অলিপুর নিবাসী অমর আলীর পুত্র হান্নান মিয়াও সুমন মিয়াগংরা এসব করে আসছে। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার সতর্কবার্তা দেওয়ার পরও বন্ধ হচ্ছে না। জানা গেছে- রাজঘাট দিয়ে প্রবাহিত লাংলী নদী হেতিমগঞ্জ নামক স্থানে বিলাস নদীতে গিয়ে হাইল হাওরে মিলিত হয়েছে। বর্তমানে এ নদীর রূপরেখা খালে পরিণত হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited