চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

শেখ জনূরুদ্দীন রহ. চৌধুরীপাড়া মাদরাসার ৩০ সালা সম্মেলন বৃহস্পতিবার শুরু

শেখ জনূরুদ্দীন রহ. চৌধুরীপাড়া মাদরাসার ৩০ সালা সম্মেলন বৃহস্পতিবার শুরু

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৫৪ পিএম, ২০২২-১২-০১

শেখ জনূরুদ্দীন রহ. চৌধুরীপাড়া মাদরাসার ৩০ সালা সম্মেলন বৃহস্পতিবার শুরু

মোহাম্মদ মোহসিন শিপন:   রাজধানী ঢাকার চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার ৩০ সালা সম্মেলন ১ ডিসেম্বর বৃহস্পতিবার শুরু হবে। দুইদিনব্যাপী এই সম্মেলনে ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী, নায়েবে মুহতামিম মাওলানা রাশেদ আজমী, বেফাকের সভাপতি ও হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, জামিয়া ইকরার মহাপরিচালক আল্লামা ফরীদ উদ্দিন মাসউদসহ দেশের শীর্ষ আলেমগণ উপস্থিত থাকবেন। সম্মেলনের সভাপতি মসজিদ-ই-নূর ও শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার মুতাওয়াল্লী ইমাদুদ্দীন নোমান সবার প্রতি আন্তরিক দাওয়াত প্রদান করেছেন। সম্মেলন বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন। মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী বলেন, গত ৩০ বছরে যারা সফলভাবে উর্ত্তীণ হয়েছেন, তাদের সবাইকে সম্মাননা পাগড়ী ও সনদ প্রদানের ব্যবস্থা করা হবে। ফুযালাদের উপস্থিতি কামনা করেন তিনি। জানা গেছে, প্রায় ১ হাজার ফুযালা নিবন্ধন করেছেন। সবার জন্য আপ্যায়ন, পাগড়ি উপহারের ব্যবস্থা রয়েছে। ১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে অনুষ্ঠান শুরু হবে। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী। প্রথম দিনের উদ্বোধনী বক্তব্য দিবেন মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরার মহাপরিচালক ও শাইখুল হাদিস মুফতি আরশাদ রহমানী। বক্তব্য দিবেন দারুল উলূম বনশ্রীর শায়খুল হাদিস মাও লানা আসআদ আল হোসাইনী। প্রথম দিন কয়েকটি অধিবেশনে পাগড়ি প্রদান করা হবে। পাগড়ি পাবেন ১৯৯২ সাল থেকে ২০১৩ সালের ফুযালাবৃন্দ। বৃস্পতিবার দেওবন্দের নায়েবে মুহতামিম আল্লামা রাশেদ আজমীসহ দেশের প্রতিনিধিত্বশীল আলেমগণ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। প্রথম দিনের সমাপনী বক্তব্য দিবেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। ২ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় সম্মেলন শুরু হবে। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা খুরশীদ আলম কাসেমী। উদ্বোধনী বক্তব্য দিবেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। ২ ডিসেম্বর পাগড়ি পাবে ২০১৪ সাল থেকে শুরু করে ২০২২ সালের ফুযালাগণ। দেওবন্দের নায়েবে মুহতামিম আল্লামা রাশেদ আজমী মসজিদ-ই-নূরে জুমার নামাজ পড়াবেন। সেদিন কয়েকটি অধিবেশনে সম্মেলন চলবে। আল্লামা ফরীদ উদ্দিন মাসউদ ও প্রখ্যাত মুফাসসির মাওলানা নুরুল ইসলাম ওলিপুরীর বয়ানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হবে। এছাড়াও মসজিদ প্রাঙনে ইসলামিক বইমেলা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। দেশ ও জাতির মঙ্গল কামনার মাধ্যমে মুনাজাত অনুষ্ঠিত হবে। শনিবার বাদ ফজর শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসায় বুখারী শরীফের দরস প্রদান করবেন আল্লামা রাশেদ আজমী।

রিটেলেড নিউজ

সাদা পোশাকে জিসানের ৫৫ বলে ফিফটি

সাদা পোশাকে জিসানের ৫৫ বলে ফিফটি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত


ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত


জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি  চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত


সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত


নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত


নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে সà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর