চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নগরীর সড়কজুড়ে অবৈধ পার্কিং বন্ধ হবে কবে! 

নগরীর সড়কজুড়ে অবৈধ পার্কিং বন্ধ হবে কবে! 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:১১ পিএম, ২০২১-০১-২১

নগরীর সড়কজুড়ে অবৈধ পার্কিং বন্ধ হবে কবে! 

মোহাম্মদ শাহ্ আলম শফি ,(কুমিল্লা) : কুমিল্লা পৌরসভা সিটিকরপোরেশনে উন্নীত হওয়ার এক দশকেও নগরীর যানজট সমস্যা নিরসনে কার্যকর কোন ব্যবস্থা না নেওয়ায় দিন দিন ব্যস্ততম এলাকাগুলোতে যানজন বাড়ছে প্রতিদিন। এজন্য প্রতিদিন সড়কের উপর ব্যক্তিগত যানবাহন ঘন্টার পর ঘন্টা রাখায় এঅবস্থা সৃষ্টি হচ্ছে। এতে যানজটে থেকে জনসাধারনের দুর্ভোগ বাড়লেও এটা নিয়ন্ত্রণে কার্যকর কোন ব্যবস্থা নিচ্ছেনা সংশ্লিষ্ট প্রশাসন।
দেশের অন্যতম প্রাচীন কুমিল্লা জেলা শহরটি ২০১১ সালে সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর গত এক দশকে নগরীতে যেমন লোকসংখ্যা বেড়েছে,তেমনি বানিজ্যিক কার্যক্রমও বেড়েছে আগের চেয়ে অনেক। ফলে প্রতিদিনই নগরীর ব্যস্ততম সড়কের পাশজুড়ে গড়ে উঠছে বহুতল আবাসিক,বানিজ্যিক ভবন। দায়িত্বশীল সুত্র মতে যে কোন আবাসিক বা বানিজ্যিক ভবন নির্মানের আগে প্লান পাশ করতে সিটিকরপোরেশন থেকে অনুমতি নিতে হয়। সেঅনুযায়ী ভবন নির্মান শেষে সংশ্লিষ্ট দফতর থেকে অনুমতি পেলে সেখানে বসবাস বা বানিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়। কিন্তু কুমিল্লায় সেই নির্দেশনার কিছুই চোঁখে পড়েনি। ফলে ব্যস্ততম সড়কের পাশে গড়ে উঠা আবাসিক বা বানিজ্যিক ভবন ,হাসপাতাল,শিক্ষা প্রতিষ্ঠান,হোটেল-রেষ্টুরেণ্ট এ আসা লোকজন সংশ্লিষ্ট ভবনগুলোতে পার্কিং সুবিধা না থাকায় সড়কের উপরই ব্যক্তিগত যানবাহন রেখে ঘন্টার পর ঘন্টা। এঅবস্থায় নগরীর সরু রাস্তাগুলোর দু’পাশ দখলে চলে যায় দিন-রাত। এতে প্রতিদিনই স্বাভাবিকভাবে নগরীতে চলাচলকারী রিক্সা,ইজিবাইক,অটোরিক্সাসহ অন্যন্য যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই চিত্র নগরীর ঝাউতলা,বাদুরতলা,নজরুল এভিনিউ,লাকসাম রোড,মনোহরপুর,কুমিল্লা শিক্ষা বোর্ড অফিসের সামনে, মফিজাবাদ কলোনির সামনের সড়কে। একাধিক নগরবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, নগরীর ইশ্বর পাঠাশালা স্কুল ও শিক্ষা বোর্ডের পাশে কুমিল্লা টাওয়ার নামের একটি ব্যস্ততম আধুনিক হাসপাতাল ও নগরীর ঝাউতলার মুন হাসপাতাল দু’টিতে প্রতিদিন অসংখ্য রোগী আসছে চিকিৎসা সেবা নিতে। সরেজমিন ঘুরে দেখা এই দুটি হাসপাতালের সামনে বা কাছাকাছি দুরত্বে সড়কের পাশজুড়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বেশ কিছু এ্যাম্বুলেন্স অপেক্ষমান থাকে। এতে করে যানজট সেখানকার নিত্যদিনের চিত্র। এছাড়াও ঝাউতলা,বাদুলতলা,নজরুল এভিনিউ,মনোহরপুর,লাকসাম রোড এলাকায় বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠানে মালামাল উঠানামাসহ কেনা-কাটা করতে আসা লোকজন পার্কিং সুবিধা না থাকায় রাস্তার উপরই গাড়ি রাখছে। নাম প্রকাশে অনিচ্ছুক সুত্র আরো জানায়, নগরীর ব্যস্ততম পুলিশ লাইন,ঝাউতলা,বাদুলতলা, কান্দিরপাড়,নজরুল এভিনিউ,মনোহরপুর,কুমিল্লা হাই স্কুল রোড, মোগলটুলী,রাজগঞ্জ মোড় এলাকায় থাকা শত শত বানিজ্যিক প্রতিষ্ঠানের স্বল্প পরিসরে পার্কিং সুবিধা কোন কোন ক্ষেত্রে কোন পার্কিং সুবিধা না থাকায় সড়কের উপরই লোকজন যানবাহন পার্কিং করে প্রয়োজনীয় কাজ সেড়ে নিচ্ছেন। এতে করে ওইস্থানগুলোতেও যানজট সুষ্টি হচ্ছে। দায়িত্বশীল সুত্র মতে বানিজ্যিক ভবনগুলোতে পর্যাপ্ত পার্কিং সুবিধা থাকলে নগরবাসীদের দুর্ভোগ পোহাতে হতো না। এজন্য সবার আগে সিটিকরপোরেশনকে এগিয়ে আসতে হবে। নগর কর্তৃপক্ষ পার্কিং জোনে বানিজ্যিক বা আবাসিক কার্যক্রম বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহন করে নগরবাসীদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। এঅবস্থায় যত দ্রুত সম্ভব পার্কিং জোন অবমুক্ত করে স্বাভাবিক যানবাহন পার্কিং সুবিধা সুষ্টি করে সাধারন মানুষের দুর্ভোগ কমানোর দাবী সাধারন মানুষের।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর