চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দ্বিবার্ষিক এশিয় চারুকলা প্রদর্শনীর ৫ম দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

দ্বিবার্ষিক এশিয় চারুকলা প্রদর্শনীর ৫ম দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৫৮ পিএম, ২০২২-১২-১২

দ্বিবার্ষিক এশিয় চারুকলা প্রদর্শনীর ৫ম দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

মুহা. মনজরুল ইসলাম (মনজু) : ১৯ তম দ্বিবার্ষিক এশিয় চারুকলা প্রদর্শনী ২০২২-এর ৫ম দিনের শুরুতে সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শতাধিক দেশি বিদেশী শিল্পী। এসময় একাডেমির সংগীত শিল্পীরা ভাষার গান পরিবেশন করেন।
পরবর্তী শিল্পীরা শাহবাগে জাতীয় জাদুঘরে ১৯তম দ্বিবার্ষিক এশিয় চারুকলা প্রদর্শনী ২০২২-এর অংশ হিসেবে আয়োজিত ৪২ জন প্রয়াত মাস্টার পেইন্টার ও বরেণ্য শিল্পীর শিল্পকমের বিশেষ প্রদর্শনী পরিদর্শন করেন। জাতীয় জুদুঘরের নলিনীকান্ত ভট্রশালী গ্যালারিতে শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, শিল্পী সফিউদ্দিন আহমেদ, শিল্পী এস এম সুলতান, শিল্পী মোহাম্মদ কিবরিয়া, শিল্পী আমিনুল ইসলাম, শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী রশীদ চৌধুরী, শিল্পী আব্দুর রাজ্জাক, শিল্পী নভরো আহমদে, শিল্পী র্মুতজা বশীর, শিল্পী সমরজৎি রায় চৌধুরীসহ ৪২ জন প্রয়াত মাস্টার পেইন্টার ও বরেণ্য শিল্পীর শিল্পকর্মের প্রদর্শনী চলছে।
 
এরপর শিল্পীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞলি জ্ঞাপন করেন এবং জাদুঘর পরিদর্শন করেন।

৮ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী ১৯তম এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ আয়োজনে চারুকলা প্রদর্শনীর পাশাপাশি সেমিনার, পারফরমেন্স আর্ট, সাংস্কৃতিক পরিবেশনা ও মাসজুড়ে নানা আয়োজন সবার জন্য উন্মুক্ত।

জাতীয় চিত্রশালা গ্যালারিগুলোতে থাকছে ১১৪ দেশের বিখ্যাত শিল্পীদের চিত্রকর্ম, ভাস্কর্য, স্থাপনাশিল্প, নিউমিডিয়াসহ নানা মাধ্যমের প্রর্দশনী। সুযোগ থাকছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শিল্পীদের সাথে সাক্ষাতের। এছাড়াও থাকছে বাংলাদেশসহ বিশ্বের ৫১ শিল্পীর মাসব্যাপী পারফরমেন্স আর্ট পরিবেশনা।
কারুপণ্য মেলা।
উল্লেখ্য যে গত, ৮ ডিসেম্বর ২০২২ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এশিয়ার সর্ববৃহৎ শিল্পযজ্ঞ ‘১৯তম এশীয় চারুকলা প্রদর্শনী-২০২২’-এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৮ ডিসেম্বর ২০২২ থেকে ৭ জানুয়ারি ২০২৩ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় মাসব্যাপী প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত। প্রদর্শনী পরিদর্শনের জন্য অনলাইনে বিনামূল্যে নিবন্ধন করা যাবে (নংধ.মড়া.নফ/পসং). এছাড়া প্রদর্শনীস্থলে তাৎক্ষনিক নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রদর্শনী সংক্রান্ত ওয়েবসাইটে এসংক্রান্ত বিস্তারিত জনা যাবে 

উল্লেখ্য, “দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ”, বিগত ৪ দশক ধরে বিরতিহীনভাবে আয়োজনকৃত এশিয়া মহাদেশের প্রাচীনতম মর্যাদাপূর্ণ একটি আন্তর্জাতিক চারুকলা উৎসব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি গর্বের সাথে এই আন্তর্জাতিক চারুকলা উৎসবের আয়োজন করে আসছে। মূলত সমকালীন শিল্পকলাকে প্রদর্শনীর মাধ্যমে শিল্পপ্রেমী দর্শক ও সংগ্রাহকদের নিকট সুপরিচিত করে তোলার লক্ষ্যে দ্বিবার্ষিক ভিত্তিতে এই আন্তর্জাতিক চারুকলা উৎসব আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। “দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ” এ দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক শিল্পকর্মসমূহ যেমনÑ চিত্রকলা, ছাপচিত্র, আলোকচিত্র, ভাস্কর্য, স্থাপনাশিল্প ও নতুন মাধ্যমের শিল্পকর্ম প্রদর্শিত হয়ে থাকে। দেশি-বিদেশি চারুশিল্পীগণ এই সকল শিল্পকর্মের মাধ্যমে তাঁদের সমকালীন চিন্তা-ভাবনাকে দর্শকদের সামনে তুলে ধরেন। প্রদর্শনী উপলক্ষ্যে দেশি-বিদেশি শিল্পী, শিল্পসমালোচক, জুরি, পর্যবেক্ষকদের অংশগ্রহণে একটি নির্দিষ্ট থিম নিয়ে দুই দিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়। প্রদর্শনী উপলক্ষ্যে দেশি-বিদেশি চারুশিল্পীদেরকে প্রদর্শনীর বিভিন্ন আয়োজনের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে আতিথেয়তা জানিয়ে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়। আয়োজনসমূহের মধ্যে রয়েছে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান, মাসব্যাপী প্রদর্শনী, আন্তর্জাতিক সেমিনার, নৌভ্রমণ, বিভিন্ন ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন, আর্টক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ প্রভৃতি যেখানে অংশগ্রহণ করে বিদেশি অতিথিগণ।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর