শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৭:২৮ পিএম, ২০২২-১২-১৪
আব্দুস সবুর খান, টঙ্গীঃ "শব্দে ও সংকেতে বর্ণিল প্রতিবিম্ব রেখে যাই "-এ স্লোগানকে সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক জোট, টংগী ১২ দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় টঙ্গী সরকার কলেজ মাঠে এ বিজয় মেলার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আতিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে " মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যয় ও ত্যাগ " শীর্ষক বিষয় ভিত্তিক আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, বিশিষ্ট লেখক, গবেষক মঞ্জুরুল হক ও বিজয় মেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক শেকানুল ইসলাম শাহী। প্রতিবারের ন্যায় এবারও প্রতিদিন বিজয় মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশ বরেণ্য ব্যক্তিদের অংশ গ্রহনে বিষয় ভিক্তক আলোচনা অনুষ্ঠিত হবে।
আগামী ২৫ ডিসেম্বর মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি। সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সাধারণ সম্পাদক সৈয়দ আতিকের সভাপতিত্বে ১৬ ডিসেম্বর মেলা মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরণ। ১৯ ডিসেম্বর জহিরুল আলম বাঁধনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখবেন টঙ্গী পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এড. আজমত উল্লা খান। ২০ ডিসেম্বর প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূইয়া। বিজয় মঞ্চে প্রতিদিন বিষয় ভিত্তিক আলোচনা অনুষ্ঠানের আগে ও পরে জোটভুক্ত সংগঠনগুলো নাটক, আবৃত্তি, সংগীত ও নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। বিজয় মেলা উপলক্ষে টঙ্গীর সাংস্কৃতিক অঙ্গন ও শিল্পীদের মাঝে এক অন্যরকম প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited