শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪১ পিএম, ২০২২-১২-২৬
মাহাবুব রহমান বিপ্লব, রংপুর : রংপুরে সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা আজ থেকে শেষ। ভোট কেন্দ্রে বসানো হচ্ছে ইভিএম ও সিসি ক্যামেরা। ৮৬টি কেন্দ্র ঝুঁকিতে রয়েছে। নগর পুলিশ সুত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২২৯টি কেন্দ্রের মধ্যে কোতোয়ালি থানায় ৩৭টি, তাজহাট থানায় আটটি, মাহিগঞ্জ থানায় নয়টি, হারাগাছ থানায় নয়টি, পরশুরাম থানায় ১৩টি ও হাজিরহাট থানায় ১০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। নির্বাচন সংশ্লিষ্টরা জানায়, এসব কেন্দ্রে ভোটার বেশি। কেন্দ্রে সীমানা প্রাচীরও নেই। কেন্দ্র এলাকায় অতীতে সংঘাত হয়েছে। তাই এগুলোকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। এদিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। রংপুর সিটি এলাকাগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নগরীতে রোববার রাত থেকে ১১ প্লাটুন বিজিবি, ১৭ প্লাটুন র্যাব ও ৩৩ প্লাটুন পুলিশ থাকবে। মাঠে থাকবে ৩৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৬ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। রংপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করতে সব আয়োজন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা তৎপর। আশা করছি একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited