শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২০ পিএম, ২০২২-১২-২৭
আব্দুস সবুর খান, টঙ্গীঃ গাজীপুরের টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ফল প্রকাশ ও মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ফল প্রকাশ ও মেধা পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান।
প্রধান অতিথি বলেন, “শিক্ষাই জাতির মেরুদ-”। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই শিক্ষার বিকল্প নেই। দেশকে উন্নত করতে হলে অবশ্যই আপনি নিজে আগে উপযোগী হতে হবে। তাই তোমরা কৃতি শিক্ষার্থীরা বর্তমানের ন্যায় আগামীতেও আরো ভালো ফলাফল অর্জন করবে বলে আমি আশাবাদী। একজন শিক্ষার্থী ভালো হওয়ার পিছনে অবশ্যই প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে অভিভাবককে। আপনাদের সহায়তা আর ভালো সহযোগিতার মাধ্যমেই আপনার সন্তান সাফল্যের চূড়ায় পৌছাতে পারবে। আপনি যদি তার খারাপ ফলাফলে উৎসাহ না দিয়ে বকা দেন, তাহলে সে পড়ালেখার প্রতি মনোযোগী না ও হতে পারে। তাহলে অবশ্যই আপনি আপনার সন্তানকে সর্বাত্মক সমর্থন করবেন ভালো ফলাফলের ক্ষেত্রে।
বিদ্যালয়ের অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমান বলেন, একজন শিক্ষার্থীকে গুণগত শিক্ষার মাধ্যমে ভাল ফলাফল বয়ে এনে দিয়েছে। পুথিগত বিদ্যাই প্রকৃত শিক্ষা নয়। প্রথাগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীর আচার-ব্যবহার, শিষ্টাচার, নীতি নৈতিকতার শিক্ষা দিয়ে সঠিক শিক্ষায় শিক্ষা প্রদানের মাধ্যমে সর্বগুণ সম্পন্ন একজন শিক্ষার্থীতে পরিণত করা একজন ভালো শিক্ষক ও ভাল শিক্ষা প্রতিষ্ঠানের কাজ। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ তেমনি একটি শিক্ষা প্রতিষ্ঠান।
তিনি আরো বলেন, সব শিশুর মেধা এক রকম নয়। একেক জনের মেধা একেক রকম হয়। আর এই মেধার বিকাশ ঘটিয়ে ভালো মানের একজন শিক্ষার্থী গড়ে তুলতে পারে একজন ভালো শিক্ষক। আমাদের স্কুলে অনেক ভালো মানের শিক্ষক রয়েছে। আর এই শিক্ষকেরা দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরির শিক্ষার্থী ভর্তি করিয়ে তাদের নিজেদের প্রচেষ্টায় শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে ভাল ফলাফল বয়ে আনছে যা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মো. ওসমান আলী, স্থানীয় কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন সরকার, জয়নাল আবেদীন, আজাহারুল ইসলাম বেপারী, শিক্ষক মজিবুর রহমান, আব্বাস আলী ও সুরুজ্জামান সরকার প্রমুখ। মেধা পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited