শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:৩৭ পিএম, ২০২৩-০১-০৪
আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের ফুটবলে এক ঐতিহাসিক দিন ছিল গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি)। এদিনে সৌদিআরবের মাটিতে পা রাখেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
পাঁচবার ব্যালন ডি’অরজয়ী ফুটবল তারকা রোনালদোকে বরণ করতে আয়োজনের কোন কমতি রাখেনি সৌদি ক্লাব আল নাসের।রাজকীয় ভাবে বরণ করে নেয় সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে ।
ফুটবল তারকা রোনালদোকে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার দিনে ২৫ হাজার ধারণাক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম মরসুল পার্কে রাতে তিল পরিমাণ ঠাঁই ছিল না।স্টেডিয়ামে অবস্থানরত সকল সমর্থকরা ‘রোনালদো, রোনালদো’ বলে রবও তোলেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) মর্সুল স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে রোনালদোকে পরিচয় করিয়ে দেয় ক্লাব কর্তৃপক্ষ।
সাবেক রিয়াল-ম্যানইউ স্ট্রাইকার রোনালদো সম্মেলনে বলেন, এশিয়ার কোনো ক্লাবে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি আনন্দিত। এখন পর্যন্ত দারুণ অনুভব করছি। ক্যারিয়ারে এমন বড় সিদ্ধান্ত নিতে পেরে আমি খুবই গর্বিত। ইউরোপে আমার কাজ শেষ। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাবগুলোর সবকটিতে খেলেছি।
সংবাদ সম্মেলনের পর আল নাসেরের জার্সি পরে মাঠে নামেন রোনালদো। সেখানে গ্যালারিতে থাকা ভক্ত-সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাত করেন ক্লাবের সতীর্থদের সাথেও।
উল্লেখ্য আগামী বৃহস্পতিবার আল-তায়ীর বিপক্ষে খেলবে আল নাসর। ওই ম্যাচেই সৌদির সফল দলটির হয়ে তাকে মাঠে লড়াইয়ে নামতে দেখা যেতে পারে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হিà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited