শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:০৮ পিএম, ২০২১-০১-২৪
আল আমিন মন্ডল (বগুড়া) প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং ধানের শীষের মান-মর্যাদা রক্ষার স্বার্থে সকল মতবিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সাইফুল ইসলামের পক্ষে কাজ করতে হবে। এই লক্ষে সবাইকে কোমর বেঁধে ভোটের মাঠে নামতে হবে। মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করতে হবে। তাহলেই ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হবে-ইনশাল্লাহ।
গতকাল শনিবার (২৩ শে জানুয়ারী) রাঁতে বগুড়ার গাবতলী থানা ও পৌর বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পৌর বিএনপির আহবায়ক ডাঃ ছাবেদ আলীর সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমআর ইসলাম স্বাধীন, মোরশেদ মিল্টন, গাবতলী থানা বিএনপির আহবায়ক আবুল হোসেন মোল্লা এবং যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ হোসেন। বিএনপির নেতা আব্দুর রহিম পিন্টুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির মনোনীত (ধানের শীষ মার্কা) মেয়র প্রার্থী সাইফুল ইসলাম, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, গাবতলী থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক নতুন, আতিকুর রহমান আতিক, মতিয়ার রহমান মতি, ফিরোজ মন্ডল, নজরুল ইসলাম টুকু, মহিলাদল নেত্রী সুরাইয়া জেরিন রনি, বিএনপিন নেতা আব্দুল ওহাব মন্ডল, যুবদল নেতা আরিফুর রহমান মজনু, রুহুল হাসান রুহিন, আব্দুল লতিফ, আনোয়ার হোসেন, মতিয়ার রহমান মতি, কুদরতি খুদা সোহাগ, সোহানুর রহমান সোহাগ, তাজুল ইসলাম, তরিকুল ইসলাম, দৌলত জামান, শিলু, ছাত্রদল নেতা মুন, পলাশ, গনি, মোহন, আল আমিন, ওহাব, মিঠু, রাঙ্গা’সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited