শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৫ পিএম, ২০২৩-০১-১৬
মাহাবুব রহমান বিপ্লব, রংপুর ।। রংপুরের বদরগঞ্জে মামা ভাগ্নে বাহিনীর তান্ডবে ৩০টি বাড়ীঘর ভাংচুর ও লুটতরাজ। গতকাল রাতে আবারো বিষ্ণুপুর ইউনিয়নে বুজরুক বাগবার গ্রামে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী সুত্র জানায়, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বুজরুক বাগবার গ্রামে আপন মামা জয়নুল আবেদিন ও ভাগ্নে মাজেদ মেম্বার দুজনে শেয়ারে ইটভাটার ব্যবসা শুরু করেন। ব্যবসার কয়েক বছর পর ভাটার মালিকানা ও লেনদেন নিয়ে মামা ভাগ্নের মধ্যে তর্কবিতর্ক ও বিরোধ দেখা দেয়। পরে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র টুটুল চৌধুরীর হস্তক্ষেপে এক বৈঠকে মিমাংশা হলে গ্রামে জয়নুল বাহিনী ও মাজেদ বাহিনী নামে দুটি গ্রুুপ সৃষ্টি হয়। এর পর থেকে ওই গ্রামে যে কোন ঘটনাকে কেন্দ্র করে মামা ভাগ্নে বাহিনী কর্তৃক নিরিহ অসহায় পরিবারের উপর হামলা ও মামলায় অতিষ্ট হয়ে উঠেছে গ্রামবাসী। এদিকে মামা ভাগ্নে বাহিনী একে অপরকে ফাঁসাতে দিনের পর দিন মরিয়া হয়ে উঠেছে। তাদের অত্যাচারে ও মামলা মোকদ্দমায় রাতে পুরুষশুন্য হয়ে পড়েছে বুজরুক বাগবার গ্রামটি। সাধারন মানুষ নাম গোপন রাখার শর্তে বলেন, মামা জয়নুল ও ভাগ্নে মাজেদ তাদের দুই বাহিনীর বিরুদ্ধে সাক্ষী ও কথা বললেই রাতের অন্ধকারে বাড়ীঘরে হামলা ও ভাংচুর করা হয়। ঘটনার দিন পুর্ব শত্রুুতার জের ধরে বকশিগঞ্জ হাইস্কুলের ৯ম শ্রেনীর ছাত্র আরমানকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বাড়ীতে আটক রেখে মারপিট করেন জয়নুল বাহিনীর লোকজন। এ খবর পেয়ে মাজেদ বাহিনীর লোকজন স্কুল ছাত্রকে উদ্ধার করতে গেলে গ্রামে মামা ভাগ্নে বাহিনীর মধ্যে তিনঘন্টা ব্যাপী সংঘর্ষ চলতে থাকে। এ সময় জয়নুল হকের খামারের মাছ লুটতরাজ ও তার বাড়ী ভাংচুর সহ সাধারন মানুষের ৩০টি বাড়ীঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। উভয় পক্ষে আহত হয়েছেন ১৫জন। পরে গ্রাম্যপুলিশ ও থানা পুলিশ অভিযান চালিয়ে স্কুল ছাত্র আরমানকে উদ্ধার সহ উক্তেজনা পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আাসেন। এ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ স্কুল ছাত্রকে আটক করে মারটিপের ঘটনার মামলা গ্রহন না করে জয়নুল বাহিনীর খামারের মাছ লুটতরাজ ও বাড়ীঘর ভাংচুরের মামলা রেকর্ড করেছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে আবারো মামা ভাগ্নে বাহিনীর মধ্যে সংঘর্ষের আশংকায় সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে। মাজেদ মেম্বার বলেন, স্কুল ছাত্রকে আটক করে রাখার ঘটনাকে কেন্দ্র করে গ্রামে হামলা ও ভাংচুর করেছে জয়নুল বাহিনী, অর্থচ্য স্কুল ছাত্রের মামলা না নিয়ে অপরাধী পক্ষের মামলা গ্রহন করেছেন থানা পুলিশ।
জয়নুল আবেদিন বলেন,মাজেদ মেম্বার নিজে দাড়িয়ে থেকে আমার খামারের মাছ লুটতরাট ও বাড়ীঘর ভাংচুর করেছেন। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, দুই পক্ষের অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited