চট্টগ্রাম   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী'র খুনিদের দ্রুত গ্রেফতারের দাবীতে উত্তাল পাটগ্রাম

বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী'র খুনিদের দ্রুত গ্রেফতারের দাবীতে উত্তাল পাটগ্রাম

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:১৯ পিএম, ২০২৩-০১-২৬

বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী'র খুনিদের দ্রুত গ্রেফতারের দাবীতে উত্তাল পাটগ্রাম

এফ আই রানা লালমনিরহাট জেলা প্রতিনিধি লালমনিরহাটের পাটগ্রামে মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পাটগ্রাম উপজেলা বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের উদ্যোগে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, বাংলাদেশ প্রাইমারী শিক্ষক সমিতি, পাটগ্রাম উপজেলার সকল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষক -কর্মচারীবৃন্দ, বাংলাদেশ আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠণ বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে পশ্চিম চৌরঙ্গী মোড়ে মানববন্ধন হয়। এতে বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও কলেজ শাখার সকল মুক্তিযোদ্ধা ও সন্তানেরা অংশ নেন। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত থাকেন,সদ্য সাবেক মুক্তিযোদ্ধা সংসদের লালমনিরহাট জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহমেদ,পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল,পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়,পাটগ্রাম পৌর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী,বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি তানিয়া মির্জা,সদ্য সাবেক মুক্তিযোদ্ধা সংসদের পাটগ্রাম উপজেলা কমান্ডার এএইচএম সালাউজ্জামান ফারুক প্রধান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাকির হোসেন,বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় সহ -সভাপতি এবিএম মনিরুজ্জামান নুর শাহীন,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পাটগ্রাম উপজেলা সভাপতি এএইচ এম তারেকুজ্জামান ফাইন প্রধান। বক্তারা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। উল্লেখ্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার এক যুবককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁর নাম আলমগীর হোসেন আব্দুল্লাহ (২৮)। তিনি পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়ার বাসিন্দা। পুলিশ তাঁকে গত সোমবার গ্রেপ্তার করে। আলমগীরকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঘটনার সূত্রপাত, গত শুক্রবার রাত সাড়ে নয়টার সময় নিউ পূর্বপাড়ায় নিজ বাসায় যাওয়ার পথে ওয়াজেদ আলী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় পরদিন শনিবার রাতে ওয়াজেদের ছেলে রিফাত হাসান বাদী হয়ে পাটগ্রাম থানায় হত্যা মামলা করেন। মামলায় ফাতেমা প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেনের খণ্ডকালীন শিক্ষক নাহিদুজ্জামান প্রধান বাবুকে মূল আসামি করা হয়। ওয়াজেদকে ছুরিকাঘাতের পর থেকে বাবু পলাতক ও তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর